News Flash

Image

তেলিয়ামুড়ায় ঘরে ঘরে বিজেপি অভিযান

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৯ ডিসেম্বর৷৷   উদ্দেশ্য ২০২৩ সালে নির্বাচন৷ কোন প্রকার খামতি রাখতে নারাজ শাসক বিজেপি দল৷ আর সেই জন্য ২০২৩ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঘর ঘর বিজয় অভিযান গোটা রাজ্য জুড়ে চলছে৷বাদ নেয় ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রেও৷ শুক্রবার রাজ্যের বিধানসভার মুখ্য সচেতন তথা ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায়ের নেতৃত্বে ঘর ঘর বিজয় অভিযানে নামেন ৪৯ নং বুথ কেন্দ্রে৷
 এদিন রাজ্য বিধানসভার মুখ্য সচেতন তথা ২৮ তেলিয়ামুড়া বিধানসভার কেন্দ্রের বিধায়িকা সহ বিজেপির অন্যান্য কর্মকর্তা সহ নেতৃত্বরা ঘড়ঘর বিজয় অভিযান করে৷ ঘর ঘর বিজয় অভিযানের উদ্দেশ্য রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর জনগণদের জন্য সরকার কি কি উন্নয়ন মুখী কাজকর্ম করেছে তা জনগণদের কাছে  তুলে ধরা৷ আর সেই উদ্দেশ্যে ৪৯ নং বুথ কেন্দ্রে ঘড় ঘড় বিজয় অভিযানের মাধ্যমে জন সম্পর্ক করে৷ নবীন প্রবীণ ভোটার সহ পরিবারগুলি সরকারিভাবে কি কি সুযোগ সুবিধা পেয়েছে তা প্রত্যেকটি পরিবারের সদস্যদের কাছ থেকে শুনেন বিদায়িকা কল্যাণী রায়৷ এই জনসম্পর্ক অভিযান এর মধ্য দিয়ে কোন কোন পরিবার গুলি সরকারি সুযোগ-সুবিধা এখন অব্দি পাননি সেই ব্যাপারেও খোঁজখবর নেন৷ এই ঘর ঘর বিজয় অভিযান এর অঙ্গ হিসেবে জনসম্পর্ক অভিযান কালে মুখ্য সচেতক কল্যাণী রায় বলেন, বর্তমান ডবল ইঞ্জিনের সরকার প্রতিনিয়তই জনগণদের স্বার্থে কাজ করে যাচ্ছে৷ কারণ সরকার জনগণদের প্রতি দায়বদ্ধ৷ তিনি আরো বলেন, বর্তমান সরকারের উন্নয়নমূলক প্রকল্প গুলি জনগণদের কাছে পৌঁছে দেওয়া৷ কি কি? তোমার রয়েছে জনগণদের স্বার্থে সেগুলি জনগণদের কাছে তুলে দেওয়ার লক্ষ্যে ঘর ঘর বিজয় অভিযান৷

Releated Posts

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026

শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মীদের উপর হামলার অভিযোগ, আইজিপির দ্বারস্থ সংগঠন

আগরতলা, ১০ সেপ্টেম্বর: রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মী ও সাধারণ পড়ুয়াদের উপর হামলার অভিযোগ তুলে ত্রিপুরা পুলিশের আইনশৃঙ্খলা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top