নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর৷৷ রাজ্যের প্রতিটি জনপদে বিদ্যৎ পরিষেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার৷ বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত রাজ্যে ৪৪টি নতুন বিদ্যৎ সাবস্টেশন গড়ে তোলা হয়েছে৷ আরও ৮টি সাবস্টেশন চালু হবে৷ আজ বিশালগড়ের জাঙ্গালিয়ায় নবনির্মিত ৩৩/১১ কেভি ক্ষমতাসম্পন্ন বিদ্যৎ সাবস্টেশনের উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা একথা বলেন৷ এই সাবস্টেশনটি নির্মাণে ব্যয় হয়েছে ৪ কোটি টাকা৷ এনএইচআইডিসিএল’র আর্থিক সহযোগিতায় এই সাবস্টেশনটি গড়ে তোলা হয়েছে৷
বিদ্যৎ সাবস্টেশনের উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্য সরকারের লক্ষ্য হলো ভোক্তাদের সঠিক বিদ্যৎ পরিষেবা দেওয়া৷ দীর্ঘ বছর ধরেই রাজ্যের বিদ্যুৎ পরিবাহী লাইনগুলি পাল্টানো হয়নি৷ বর্তমান সরকার সম্পর্ণ নতুনভাবে লাইনগুলি পাল্টানোর কাজ করছে৷ স্বচ্ছতার সঙ্গে বর্তমান সরকার কাজ করছে বলেই ঘরে ঘরে বিদ্যুৎ পরিষেবা, পানীয়জলের সুুযোগ পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুুপ্রিয়া দাস দত্ত, চড়িলাম প’ায়েত সমিতির চেয়ারম্যান রাখী দাস কর, বিদ্যৎ দপ্তরের সচিব বিজেশ পাণ্ডে, টিএসইসিএল’র ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস সরকার প্রমুখ৷

রাজ্যের প্রতিটি জনপদে বিদ্যৎ পরিষেবা পৌঁছেদিতে কাজ করছে সরকার : উপমুখ্যমন্ত্রী
Tags:
Releated Posts
সাব্রুমে বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি
সাব্রুম, ১০ জুন: দক্ষিণ ত্রিপুরার সাব্রুম পোস্ট অফিস সংলগ্ন সাতচাঁদ ও রুপাইছড়ি বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ে কর্মীদের উপস্থিতি ও…
প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় চাকমাঘাটে বিশেষ পূজার্চনা
তেলিয়ামুড়া, ১০ জুন: দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাটে আজ…
মুখ্যমন্ত্রীর নির্দেশে দক্ষিণ ত্রিপুরায় মেগা স্কুল মনিটরিং অভিযান শুরু
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: রাজ্যের শিক্ষাব্যবস্থার সামগ্রিক মানোন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.)…
বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভে সামিলবিদ্যুৎ গ্রাহক ও বিদ্যুৎ কর্মচারী কল্যাণ সমিতি
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি পালন করে বিদ্যুৎ…


















