News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যের প্রতিটি জনপদে বিদ্যৎ পরিষেবা পৌঁছেদিতে কাজ করছে সরকার : উপমুখ্যমন্ত্রী
Image

রাজ্যের প্রতিটি জনপদে বিদ্যৎ পরিষেবা পৌঁছেদিতে কাজ করছে সরকার : উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর৷৷  রাজ্যের প্রতিটি জনপদে বিদ্যৎ পরিষেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার৷ বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত রাজ্যে ৪৪টি নতুন বিদ্যৎ সাবস্টেশন গড়ে তোলা হয়েছে৷ আরও ৮টি সাবস্টেশন চালু হবে৷ আজ বিশালগড়ের জাঙ্গালিয়ায় নবনির্মিত ৩৩/১১ কেভি ক্ষমতাসম্পন্ন বিদ্যৎ সাবস্টেশনের উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা একথা বলেন৷ এই সাবস্টেশনটি নির্মাণে ব্যয় হয়েছে ৪ কোটি টাকা৷ এনএইচআইডিসিএল’র আর্থিক সহযোগিতায় এই সাবস্টেশনটি গড়ে তোলা হয়েছে৷
বিদ্যৎ সাবস্টেশনের উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্য সরকারের লক্ষ্য হলো ভোক্তাদের সঠিক বিদ্যৎ পরিষেবা দেওয়া৷ দীর্ঘ বছর ধরেই রাজ্যের বিদ্যুৎ পরিবাহী লাইনগুলি পাল্টানো হয়নি৷ বর্তমান সরকার সম্পর্ণ নতুনভাবে লাইনগুলি পাল্টানোর কাজ করছে৷ স্বচ্ছতার সঙ্গে বর্তমান সরকার কাজ করছে বলেই ঘরে ঘরে বিদ্যুৎ পরিষেবা, পানীয়জলের সুুযোগ পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুুপ্রিয়া দাস দত্ত, চড়িলাম প’ায়েত সমিতির চেয়ারম্যান রাখী দাস কর, বিদ্যৎ দপ্তরের সচিব বিজেশ পাণ্ডে, টিএসইসিএল’র ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস সরকার প্রমুখ৷

Releated Posts

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

টমটম চালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

ধর্মনগর, ৯ সেপ্টেম্বর: প্রকাশ্য রাস্তায় এক টমটম চালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরের অফিসটিলা এলাকায়। কালী…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top