News Flash

  • Home
  • খেলা
  • শান্তিরবাজারে মহিলা ক্রিকেটে জয় দিয়ে শুরু রেক্স ক্লাবের
Image

শান্তিরবাজারে মহিলা ক্রিকেটে জয় দিয়ে শুরু রেক্স ক্লাবের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর।। উদ্বোধনী ম্যাচে জয় পেলো রেক্স ক্লাব। ৬ উইকেটে পরাজিত করলো বাইখোড়া স্কুলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত মহিলা ক্রিকেটে। সোমবার বাইখোড়া স্কুল মাঠে হয় ম্যাচটি। ম্যাচে আগাগোড়া প্রাধান্য নিয়ে খেলেই জয় পায় রেক্স ক্লাব। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে বাইখোড়া স্কুলকে ব্যাট করতে আমন্ত্রণ জানান রেক্স ক্লাবের অধিনায়িকা। বাইখোড়া স্কুল ব্যাটিং ব্যর্থতায় ৩২.‌৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১০ রান করে। দলের হয়ে ৬ নম্বরে ব্যাট করতে নেমে সুপ্রীয়া দাস যদি কিছুটা প্রতিরোধ গড়ে তুলতে না পারতেন তাহলে দলীয় স্কুল ৮০ রানের গন্ডি পার হতো না। সুপ্রীয়া ৫৩ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৩৩ রান করেন। এছাড়া দলের পক্ষে ওপেনার মেঘা সরকার ৪৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২২ এবং ঝুলন মজুমদার ১৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৩ রান। রেক্স ক্লাবের পক্ষে প্রীয়াঙ্কা দাস (‌২/‌৯), বিজলী দাস (‌২/‌১৯),‌প্রীয়া ত্রিপুরা (‌২/‌২১), অন্তরা দাস (‌২/‌২৩) এবং অনিমা মুড়াসিং (‌২/‌৩৬) সফল বোলার। জবাবে খেলতে নেমে ১৭.‌৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় রেক্স ক্লাব। দলের পক্ষে প্রীয়া ত্রিপুরা ৪৭ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩১, প্রীয়াঙ্কা দাস ৪০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৮ এবং অন্তরা দাস ১৫ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করেন। দ্বিতীয় উইকেটে প্রীয়া এবং প্রীয়াঙ্কা ৭৩ বল খেলে ৮৫ রান যোগ করে দলের জয় নিশ্চিত করে দেন। দল অতিরিক্ত খাতে পায় ২৭ রান। বাইখোড়া স্কুলের পক্ষে সুপ্রীয়া মগ (‌২/‌১৫) সফল বোলার।‌‌ ‌‌‌

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top