News Flash

  • Home
  • খেলা
  • কলকাতায় লক্ষ্মী ভান্ডার বিশ্বকাপ ক্যুইজের প্রচার
Image

কলকাতায় লক্ষ্মী ভান্ডার বিশ্বকাপ ক্যুইজের প্রচার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর।। সারা দেশে বিশ্বকাপ ক্যুইজকে জনপ্রিয় এবং প্রচার করার উদ্যোগ নিয়েছে মেসার্স লক্ষ্মীভান্ডার কর্তৃপক্ষ। ত্রিপুরায় এই বিশ্বকাপ ক্যুইজ জনপ্রিয়তা পাওয়ার পর  অল্ হোম অ্যাপ্লায়েন্স ডিস্ট্রিবিউটর লক্ষ্মী ভান্ডার গত কয়েক বছর ধরে সারা দেশে ও বিদেশে এই বিশ্বকাপ ক্যুইজ কে জনপ্রিয় করার উদ্যোগ নিয়েছে। এবছরও লক্ষ্মীভান্ডার  ক্যুইজের পোস্টারের উদ্বোধন হল কলকাতায়।  সোমবার ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব তাঁবুতে  বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব জহর দাস, সি এস জে সি-‌র সভাপতি সুভেন রাহা ও বিশ্ব চেস বক্সিং সংস্হার সহ সভাপতি মন্টু দাসের মাধ্যমে বিশ্বকাপ ক্যুইজের উদ্বোধন হল।লক্ষ্মী ভান্ডারের  অন্যতম কর্ণধার সুজিত রায় জানান ত্রিপুরার মানুষ প্রতিবার বিশ্বকাপ ফুটবলের সময়ে এই ক্যুইজে অংশ নেওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকেন। আমাদের উদ্দেশ্য সারা দেশের ও বিদেশের মানুষ যাতে এই বিশ্বকাপ ক্যুইজে অংশ নিতে পারেন। তারজন্য গত কয়েকবছর ধরে চেষ্টা করছি।  কয়েকদিনের মধ্যে কাতারেও এই ক্যুইজের পোস্টারের উদ্বোধন হবে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top