News Flash

  • Home
  • দিনের খবর
  • জার্মানি ইউরোপিয়ান ইয়নিয়নে ভারতের সবচেয়ে বড় অংশীদার : এস জয়শঙ্কর
Image

জার্মানি ইউরোপিয়ান ইয়নিয়নে ভারতের সবচেয়ে বড় অংশীদার : এস জয়শঙ্কর

নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.): বিদেশ মন্ত্রী ডঃ এস জয়শঙ্কর দিল্লিতে জার্মান বিদেশমন্ত্রী আনালেনা বেয়ারবকের সঙ্গে অভিবাসন এবং গতিশীলতা অংশীদারিত্বের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছেন। এই স্বাক্ষরের পর যৌথ সাংবাদিক সম্মেলনে বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর বলেছেন, “জার্মানি ইউরোপিয়ান ইয়নিয়নে আমাদের সবচেয়ে বড় অংশীদার। আমরা আজ বাণিজ্য, বিনিয়োগ এবং ভৌগলিক সূচকগুলিতে ভারত-ইইউ আলোচনাকে সমর্থন করছি। আমরা আশা করছি সে সব ভালোভাবে এগিয়ে যাবে। এফডিএ-তে আলোচনার তৃতীয় রাউন্ড সবেমাত্র শেষ হয়েছে।”

বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর আরও বলেছেন, “আমাদের কৌশলগত অংশীদারিত্ব, যা দুই দশকেরও বেশি পুরনো, বৃহত্তর রাজনৈতিক বিনিময়, ক্রমাগত সম্প্রসারিত বাণিজ্য, আরও বিনিয়োগ এবং জনগণের মধ্যে একটি শক্তিশালী সম্পর্ক দ্বারা সত্যিই শক্তিশালী হয়েছে।” জয়শঙ্কর আরও বলেছেন, “আমরা বহুপাক্ষিক বিষয়েও আলোচনা করেছি। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সংস্কারের ক্ষেত্রে ভারত ও জার্মানি জি-৪-এর কাঠামোর মধ্যে যোগাযোগ করে। আমরা ভারতের জি-২০ প্রেসিডেন্সি নিয়ে আলোচনা করেছি।”

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top