News Flash

  • Home
  • দিনের খবর
  • কুলতলিতে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার তিন, উদ্ধার বন্দুক ও কার্তুজ
Image

কুলতলিতে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার তিন, উদ্ধার বন্দুক ও কার্তুজ

কুলতলি, ৪ ডিসেম্বর (হি.স.): পঞ্চায়েত ভোটের আগে ফের অস্ত্র উদ্ধার দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থেকে। গোপনসূত্রে খবর পেয়ে শনিবার রাতে কুলতলি থানার অন্তর্গত নলগড়া এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল কুলতলি থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শাটার ও এক রাউন্ড কার্তুজ। চার নম্বর নলগড়া এলাকা থেকে গ্রেফতার করা হয় আকাশ খান, তৌফিক মোল্লা ও মনিরুল তরফদার নামে তিন দুষ্কৃতীকে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল তারা।

স্থানীয় সামিরুল শেখ নামে এক ব্যক্তির বাড়িতে সকলে আশ্রয় নিয়েছিল বলে দাবি পুলিশের। সেখানে বসেই এই দুষ্কর্মের পরিকল্পনা করছিল অভিযুক্তরা। গোপন সূত্রে সেই খবর পেয়ে পুলিশ তল্লাশি শুরু করলে সামিরুল পালিয়ে গেলেও ধরা পড়ে যায় এই তিন দুষ্কৃতী। ধৃত মনিরুল তরফদার ও আকাশ খান মন্দিরবাজার থানা এলাকার বাসিন্দা। অন্যদিকে তৌফিক মোল্লা ঢোলা থানা এলাকার বাসিন্দা। ধৃতদের রবিবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করবে কুলতলি থানার পুলিশ।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top