News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জেআরবিটির ফলাফলে হতাশ ১০৩২৩ চাকরীচ্যুত শিক্ষকদের পথ অবরোধ
Image

জেআরবিটির ফলাফলে হতাশ ১০৩২৩ চাকরীচ্যুত শিক্ষকদের পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর৷৷  গ্রুপ সি এবং গ্রুপ ডি -র লিখিত পরিক্ষার ফলাফল প্রকাশ হতেই হতাশাগ্রস্ত ১০,৩২৩ ক্ষতিগ্রস্ত শিক্ষক সমাজ৷ রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হয় বৃহস্পতিবার৷ বিক্ষোভকারীরা জানান, বুধবার রাতে জে আর বি টি -র গ্রুপ সি এবং গ্রুপ ডি -র লিখিত পরিক্ষার ফলাফল প্রকাশ হয়েছে৷ কিন্তু অধিকাংশ চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকা চাকরি পাবে বলে আশাবাদী ছিলেন৷ কিন্তু জে আর বি টি -র মাধ্যমে কিছু সংখ্যক চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকা বেঁচে যেতে পারে৷ লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা হওয়ার পর দেখা গেছে সেই সুযোগও হারিয়েছে চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকা৷ তাই ৪৩ তম দিনে অনশন মঞ্চ থেকে বের হয়ে রাস্তা অবরোধে বাধ্য হয়েছেন বলে জানান সংগঠনের নেতা প্রদীপ বণিক৷ আগামী দিনের বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুশিয়ারি দেয় তারা৷

Releated Posts

নার্সদের তথ্য হালনাগাদের সময়সীমা বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে যুব কংগ্রেসের ডেপুটেশন

আগরতলা, ১২ জুন: ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে নিবন্ধিত নার্সদের তথ্য হালনাগাদের জন্য নির্ধারিত সময়সীমা বৃদ্ধির দাবিতে আজ স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ জওয়ানদের জন্য ড্রোন সচেতনতা প্রদর্শনী, নিরাপত্তা জোরদারে উদ্যোগ আসাম রাইফেলসের

আগরতলা, ১২ জুন: আধুনিক প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার এবং ড্রোনভিত্তিক সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

নূতননগরে প্রশাসনের তৎপরতায় রুখে দেওয়া হল বাল্যবিবাহ

আগরতলা, ১২ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার নূতননগর এলাকায় প্রশাসনের দ্রুত ও সফল হস্তক্ষেপে একটি সম্ভাব্য বাল্যবিবাহ রোধ করা…

ByByReshmi Debnath Jun 12, 2026

শান্তিরবাজারে বাড়ছে চুরির ঘটনা, নৈশকালীন টহল নিয়ে প্রশ্ন ব্যবসায়ীদের

শান্তিরবাজার, ১২ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক চুরির ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী মহল এবং…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top