News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জিরানীয়ায় লরি চালকের মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ স্ত্রীর
Image

জিরানীয়ায় লরি চালকের মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ স্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর৷৷  সোমবার সকালে রাস্তার পাশে জলাভূমি থেকে মৃতদেহ উদ্ধার হয়৷ ঘটনায় জিরানিয়া বিনাপানী এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷ ঘটনার খবর পেয়ে জিরানিয়া থানার পুলিশ ছুটে আসে৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷ওই ঘটনা খুন না আত্নহত্যা তা নিয়ে প্রশ্ণ ঘুরপাক খাচ্ছে জনমনে৷রহস্যজনক মৃত্যুর উদঘাটনে তদন্ত শুরু করে পুলিশ৷ঘটনার বিবরনে জানা যায়, সোমবার সকালে জিরানিয়া বিনাপানী এলাকার  রাস্তার পাশে জলাভূমিতে মৃত দেহ প্রত্যক্ষ করে সানীয়রা৷সাথে সাথে সানীয়রা খবর দেয় জিরানিয়া থানায়৷ পুলিশ ঘটনা সলে এসে মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠান৷ পুলিশ ঘটনাস্থলে এসে মৃত দেহের পরিচয় পত্র  বের করেন এবং  পরিবারের লোকজনের কাছে খবর পাঠান৷পুলিশ সূত্রের খবর মৃত ব্যক্তির নাম শিবু দাস(৫২)৷জিরানীয়া মাধববাড়ি সিন্ডিকেটে গাড়ি চালাত৷তার বাড়ি বিলোনিয়া সুকান্তনগর এলাকায়৷বতমানে জিরানিয়া বিনাপানী এলাকায় ৩ বছর কাজের সুবাদে এক ভাড়া বাড়িতে বাস করতেন৷ মৃতের স্ত্রী জানিয়েছেন , শিবু দাস  রবিবার রাতে  মাধব বাড়িতে গাড়ি রেখে পায়ে হেঁটে তার ভাড়া বাড়ি উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন৷বিনাপানী এক শশ্ণান সংলগ্ণ এলাকায় এসে তার স্ত্রীকে ফোন করেন এবং তার একা খুব ভয় করছে বলে স্ত্রীকে ফোনে জানায়৷হঠাৎ ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে৷ স্ত্রী সহ পরিবারের লোকজন তাকে প্রতিনিয়ত ফোন করলেও যোগাযোগ হয়নি৷পরের দিন সকালে জিরানীয়া জাতীয় সড়কের পাশে জলাভূমি থেকে তার মৃতদেহ উদ্ধার হয়েছে৷সানীয়দের ধারণা শিবু দাসকে খুন করে রাস্তার পাশে জলাভূমিতে মৃত দেহ ফেলে দেওয়া হয়েছে৷তার শরীরে কোনো আঘাতের চিহ্ণ পাওয়া যায় নি বলে জানান পুলিশ৷পুলিশের প্রাথমিক ধারনা ভয়ের কারনে হরোগে আক্রান্ত হয়ে মারা যায়৷পুলিশ রহস্যজনক মৃত্যুর উদঘাটনে তদন্ত শুরু করে দিয়েছে৷

Releated Posts

বাইকের ধাক্কায় গুরুতর আহত পথচারী, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বাইকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক পথচারী। শনিবার দুপুরে ওই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বোনের বিয়ে দিতে জমি বিক্রি, ৩০ বছর পর সেই জমি নিয়ে মামলা, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বোনের বিয়ের খরচ মেটাতে প্রায় ৩০ বছর আগে জমি কেনার পরও হাতে পাননি জমির প্রয়োজনীয়…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

শান্তিরবাজারে আধুনিক মোটরস্ট্যান্ডের নির্মাণকাজ পরিদর্শন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর

শান্তিরবাজার, ১২ সেপ্টেম্বর: রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নত, আধুনিক ও নাগরিকবান্ধব পরিবহন পরিকাঠামো এবং পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরিবহন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

দিল্লি সহ বিভিন্ন রাজ্য থেকে উদ্ধার ২৮টি হারানো মোবাইল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রযুক্তিনির্ভর ও বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে যাওয়া ২৮টি মোবাইল ফোন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top