News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চাকুরিচ্যুত শিক্ষকদের সমস্যা সমাধানে রাজ্য সরকারের সদিচ্ছার অভাব নেই, জানালেন আইনজীবী চন্দ্রশেখর সিনহা
Image

চাকুরিচ্যুত শিক্ষকদের সমস্যা সমাধানে রাজ্য সরকারের সদিচ্ছার অভাব নেই, জানালেন আইনজীবী চন্দ্রশেখর সিনহা

আগরতলা, ২২ নভেম্বর : চাকুরিচ্যুত শিক্ষকদের রোজগারের বিষয়ে ত্রিপুরা সরকারের সদিচ্ছার অভাব নেই। তবে, উপায় খুঁজে বের করাই কঠিন, তা অস্বীকার করার সুযোগ নেই। চাকুরিচ্যুত শিক্ষকদের পক্ষে আইনজীবী চন্দ্রশেখর সিনহা আজ মুখ্যমন্ত্রী প্রফেসর(ডা:) মানিক সাহার সাথে সচিবালয়ে বৈঠক করেছেন। সময়ের অভাবে সংক্ষিপ্ত আকারে আলোচনা হলেও, মুখ্যমন্ত্রীর ইতিবাচক চিন্তাধারার বহি:প্রকাশ ঘটেছে, চন্দ্রশেখর বাবু অকপটে সেকথা স্বীকার করেছেন। তাঁর দাবি, আদালতের রায়ের উর্দ্ধে গিয়ে মানবিক দিক বিচারের সুযোগ রয়েছে। পরবর্তী বৈঠকে মুখ্যমন্ত্রী সে বিষয়েই আলোচনা করবেন বলে আশ্বস্ত করেছেন।

চাকুরিচ্যুত শিক্ষকরা রাজ্যে ক্রমাগত আন্দোলন করে চলেছেন। একাংশ শিক্ষক আমরণ অনশনে বসেছেন। চাকুরিচ্যুত শিক্ষকরা আলোচনার ভিত্তিতে তাঁদের চাকুরী ফিরিয়ে দেওয়ার দাবিতে অনড় রয়েছেন। সেই মোতাবেক আজ মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা তাঁদের প্রতিনিধির সাথে আলোচনায় বসেছেন। সচিবালয়ে আলোচনা শেষে বেরিয়ে চাকুরিচ্যুত শিক্ষকদের আইনজীবী চন্দ্র শেখার সিনহা বলেন, মুখ্যমন্ত্রীর সাথে  বৈঠক ইতিবাচক ছিল। সময়ের অভাবে আজ আলোচনা সম্পূর্ণ হয়নি। তবে, পুণরায় চাকুরিচ্যুত শিক্ষকদের সমস্যা নিয়ে আলোচনার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।এদিন চন্দ্রশেখর বাবু বলেন, আদালতের রায়ে শিক্ষকদের চাকুরী বাতিল হয়েছে। ত্রিপুরা সরকার ওই রায়ের উর্দ্ধে গিয়ে চাকুরিচ্যুত শিক্ষকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে না। কিন্তু, আদালতের রায়ের আরেকটা দিক থাকে সবসময়। যেখানে মানবিক দিক বিবেচনা করে চাকুরিচ্যুত শিক্ষকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব। তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর সাথে পরবর্তী আলোচনায় ওই সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা প্রবল।

Releated Posts

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

এনডিএ জোটে থেকেই নির্বাচনী লড়াই, আসন সমঝোতা নিয়ে কমিটির বৈঠক চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে…

ByByReshmi Debnath Sep 11, 2026

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top