News Flash

  • Home
  • দিনের খবর
  • বৈশালীতে ধর্মীয় শোভাযাত্রায় ঢুকে পড়ল ট্রাক; প্রাণ হারালেন ১২ জন, শোকপ্রকাশ মোদী ও নীতীশের
Image

বৈশালীতে ধর্মীয় শোভাযাত্রায় ঢুকে পড়ল ট্রাক; প্রাণ হারালেন ১২ জন, শোকপ্রকাশ মোদী ও নীতীশের

হাজিপুর, ২১ নভেম্বর (হি.স.): বিহারের বৈশালী জেলায় সড়কের ধারে ধর্মীয় শোভাযাত্রায় ঢুকে পড়ল একটি ট্রাক। বেপরোয়া গতিতে ছুটে আসা ওই ট্রাকের ধাক্কায় ও চাকায় পিষ্ট হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে, মৃতদের মধ্যে ৭টি শিশু বলে জানা গিয়েছে। এছাড়া অনেকে আহত হয়েছেন। রবিবার রাত ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে উত্তর বিহার জেলার দেসরি থানা এলাকায়, মেহনারে। সরকারি সূত্রে জানানো হয়েছে, মৃতের সংখ্যা ৮। বৈশালীর জেলাশাসক যশ পাল মালিক জানিয়েছেন, মৃতের সংখ্যা বেড়ে ৮ হয়েছে। ৪ জন চিকিৎসাধীন। রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।

“ভুমিয়া বাবা”-র কাছে প্রার্থনা করার জন্য স্থানীয় মানুষজন একটি “পিপল” গাছের সামনে জড়ো হয়েছিলেন। সেই সময় দ্রুত গতিতে ছুটে আসে একটি ট্রাক, সেই ট্রাকের ধাক্কায় ১২ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর কেবিনেই আটকে পড়েন ট্রাক চালক, পরে তাকে উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর স্থানীয় মানুষজন সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।

ভয়াবহ এই দুর্ঘটনায় ১২ জনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি শোক ব্যক্ত করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও। মৃতদের পরিজনদের প্রতি সমবেদনা জানিয়ে ৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top