News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সিপাইহাওয়রে সিপিএমের জনসভায় রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র বিষোদ্গার
Image

সিপাইহাওয়রে সিপিএমের জনসভায় রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র বিষোদ্গার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর৷৷ বিভিন্ন দাবীতে সিপিআইএমের জমায়েত সিপাইহাওরের৷ সড়ক যোগাযোগ, পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্য , আবাসন, সেচ , নিকাশী ব্যাবস্থা ও শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রের পরিষেবার মানোন্নয়ন ও পরিকাঠামো নির্মাণ সংক্রান্ত দাবীতেশনিবার সিপাইহাওরে জমায়েতের ডাক দেয় সি পি আই এমর খোয়াই মহকুমা কমিটি৷ সিপাইহাওরের সংহতি বাজারে আয়োজিত জমায়েতের সভাপতি ছিলেন পার্টির মহকুমা সদস্য নরেশ দেববর্মা৷ প্রধান বক্তা অঘোর দেববর্মা ছাড়াও বক্তা ছিলেন পার্টির জেলা সম্পাদক রঞ্জিৎ দেববর্মা, মহকুমা সম্পাদক পদ্ম কুমার দেববর্মা, রাজ্য কমিটির সদস্য বিধায়ক নির্মল বিশ্বাস৷ এদিনের জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে সি পি আই ( এম)র কেন্দ্রীয় কমিটির সদস্য অঘোর দেববর্মা বলেন, বি জে পি-আই পি এফ টি জোট সরকারের সাড়ে ছাপ্পান্ন মাস অতিক্রান্ত৷ নতুন কোন কিছুই গড়েনি মডেল রাজ্যের ডাবল ইঞ্জিনের সরকার৷ রাজ্যে যা আছে, তার সবটাই পুরোনো৷ বামফ্রন্ট সরকারের সময়ে গড়া৷ আর ওরা শুধু ধবংস করেই চলেছে৷ নতুন কিছু তো করেইনি, এমনকি সংস্কার বা মেরামতিও নেই৷ ওরা মানুষের জন্য কাজ করবে কেন? ওরা তো মানুষের সরকার নয়৷ দিল্লি থেকে নাকি দুদিন পরপর বস্তা বস্তা টাকা নিয়ে আসে৷ তাহলে এই টাকা যায় কোথায়? কাজ হয়না কেন? মানুষকে গুচ্ছ গুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে ধোঁকা দেওয়ার সরকার৷ সরকারের পাঁচ বছরের মেয়াদের তো আর মাত্র সাড়ে তিন মাস বাকি৷ এখনো বলছে এটা করব, ওটা করব৷ আশারামবাড়ীতে বামফ্রন্ট সরকার হাসপাতাল নির্মাণের জন্য ভিত্তি প্রস্তর স্থাপন করেছিল৷জোট সরকার এসে হাসপাতালের প্রকল্পটাই বাতিল করে দিল৷ মানুষের প্রতি ন্যূনতম কোন দরদ থাকলে কি কেউ হাসপাতাল নির্মাণের প্রকল্প বাতিল করে দিতে পারে! বামফ্রন্ট সরকার মানুষের প্রতিদিনের ন্যূনতম পরিষেবাগুলো চালু রেখেছিল৷ আজ সেগুলোর দফারফা অবস্থা৷ তিনি বলেন, নারীদের নিরাপত্তা নেই৷ ধর্ষণ, গণধর্ষণ আজ নিত্যদিনের ঘটনা৷ আবার একইসাথে আওড়াচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও -র বুলি৷ গণতন্ত্র নেই৷ আক্রান্ত ভোটের অধিকার৷ এমনকি আমাদের মুখ্যমন্ত্রীও ছাপ্পা ভোটের মুখ্যমন্ত্রী৷ এটা দেশের লজ্জা৷ বলেছিল ঘরে ঘরে চাকুরি দেবে৷ এখন বেকাররা কাজের দাবীতে আন্দোলন করলে পুলিশ দিয়ে লাঠিপেটা করে৷ কেউ বলে তিপ্রাল্যান্ড৷ কেউ বলে গ্রেটার তিপ্রাল্যান্ড৷ এগুলো হবেনা৷ অবাস্তব৷ ওরা কেউ উপজাতিদের প্রকৃত দরদী নয়৷ কেন্দ্রেও তো বি জে পি সরকার৷ কেন্দ্র কি বলেছে তিপ্রাল্যান্ড বা গ্রেটার তিপ্রাল্যান্ড দেবে? অঘোর দেববর্মা বলেন, বাড়াবাড়ি করলে মথার অবস্থাও আই পি এফ টি -র মতো হবে৷ আসল কাজ হলো এ ডি সি কে শক্তিশালী করা৷ এ ডি সি – র হাতে অধিক অর্থ ও ক্ষমতা দেওয়া৷ জুমলা সরকারের বিদায় ঘন্টা বাজাতে হবে৷

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top