News Flash

  • Home
  • খেলা
  • চোট এড়াতে প্রস্তুতি ম্যাচে ‘না’ ব্রাজিল কোচের
Image

চোট এড়াতে প্রস্তুতি ম্যাচে ‘না’ ব্রাজিল কোচের

নয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি.স.) : এখনও কাতারে এসে পৌঁছয়নি ব্রাজিল । পাশাপাশি তারা এখনও পর্যন্ত একটা প্র‌্যাকটিস ম‌্যাচও খেলেনি। যা দেখার পর বেশ আশ্চর্য হলুদ জার্সির সমর্থকরাও। তবে ব্রাজিল এটা করছে, একটাই কারণে–ওয়ার্কলোড ম‌্যানেজ করতে। চোট এড়াতে প্রস্তুতি ম্যাচে ‘না’ ব্রাজিল কোচ তিতের।

আসলে বিশ্বকাপের আগে ব্রাজিল ফুটবলারদের বারো জন ইংল‌্যান্ডে খেলছিলেন। কেউ কেউ ছিলেন ফ্রান্সে। নেমার, মারকুইনহোসরা। তাঁরা ফ্রান্স থেকে সোজা আসেন তুরিন। দানিলো এবং অ‌্যালেক্স সান্দ্রো তুরিনেই ছিলেন, জুভেন্তাসের হয়ে খেলেন বলে। আর ব্রাজিল লিগে খেলা বিশ্বকাপ স্কোয়াডের তিন ফুটবলার পেদ্রো, উইভারটন এবং এভারটন রিবেইরো কোচ তিতে সহ বাকি সাপোর্ট স্টাফদের সঙ্গে ব্রাজিল থেকে এসেছেন তুরিনে। বিশ্বকাপের দিন কয়েক আগে ক্লাব ফুটবল খেলে উঠেছেন নেমাররা। ব্রাজিল তাই চেয়েছিল, টিমটাকে কাছাকাছি রাখতে। পাঁচ বারের বিশ্বজয়ী টিমের সাপোর্ট স্টাফদের মনে হয়েছে, তুরিনই সে দিক থেকে ছাউনি ফেলার আদর্শ জায়গা।

আগামী ১৯ নভেম্বর কাতার ঢুকছে ব্রাজিল। আগামী ২৫ নভেম্বর বিশ্বকাপে তাদের প্রথম ম‌্যাচ সার্বিয়ার সঙ্গে। প্র‌্যাকটিস ম‌্যাচও ব্রাজিল খেলছে না, ঝুঁকির ভয়ে। মারকুইনহোসই যেমন এখনও পুরো সুস্থ নন। যতই ট্রেনিংয়ের তৃতীয় দিন পিএসজি ডিফেন্ডার ব্রাজিল প্র‌্যাকটিসে যোগ দিন। আসলে ফুটবল মরশুমের মাঝপথে এবার হচ্ছে বিশ্বকাপ। যে কারণে একের পর এক ফুটবলার চোট পেয়ে বিশ্বকাপ থেকে বেরিয়ে যাচ্ছেন। পোগবা, এনগোলো কান্তে, রিস জেমস, লা সেলসো–এঁরা কেউ বিশ্বকাপ খেলতে পারছেন না চোটের কারণে। ব্রাজিল তাই চাইছে না, প্রস্তুতি ম‌্যাচ খেলতে গিয়ে কোনও ফুটবলার চোট পাক।

তবে খুচখাচ যে লাগছে না, এমন নয়। টিমের ট্রেনিংয়ে নেমে হালকা চোট পেয়েছেন মিডফিল্ডার ব্রুনো গুইমারেস এবং ডিফেন্ডার অ‌্যালেক্স টেলেস। গুইমারেসের পায়ে বুট দিয়ে চেপে দেন রদ্রিগো। টেলেস আবার নেমারের সঙ্গে সংঘর্ষে চোট পান। মাঠেই তাঁদের চোট-পরিচর্যা শুরু হয়ে যায়। এর বাইরেও খবর আছে। সমর্থকদের জন‌্য এবার বিশেষ উপহার আনছে ব্রাজিল। ফেসবুকের মালিকানা যাদের সেই ‘মেটা’র সঙ্গে গাঁটছড়া বেঁধেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। তাতে এক রোবটের মাধ‌্যমে তিতের সংসারের এক্সক্লুসিভ খবরাখবর সরবরাহ করা হবে সমর্থকদের। টিমের হালহকিকত থেকে ফুটবলারদের দৈনন্দিন জীবন– সবই সমর্থকরা জানতে পারবেন।

আরও আছে। সেটা হল ব্রাজিল কোচ হিসেবে তিতের ভবিষ‌্যৎ। প্রথমে বলা হচ্ছিল, কাতার বিশ্বকাপ ব্রাজিল জিতুক বা হারুক–তিতে ছেড়ে দেবেন। কিন্তু এ দিন ব্রাজিল ফুটবল ফেডারেশনের কোনও কোনও কর্তা ইঙ্গিত দিয়েছেন যে, বিশ্বকাপ জিতে গেলে নিজের মত পরিবর্তনও করতে পারেন তিতে। তিতের উত্তরসুরি হিসেবে পেপ গুয়ার্দিওলার নাম শোনা গিয়েছিল। কিন্তু তিনি বিপুল অঙ্ক চেয়েছিলেন আগে। তাই তাঁকে ভবিষ‌্যতে কোচ করে আনার সম্ভাবনা কম ব্রাজিলের

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top