News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সবুজ ত্রিপুরা-স্বচ্ছ ত্রিপুরা স্লোগানে বাইক র্যালীর সূচনা
Image

সবুজ ত্রিপুরা-স্বচ্ছ ত্রিপুরা স্লোগানে বাইক র্যালীর সূচনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর৷৷ সবুজ ত্রিপুরা, স্বচ্ছ ত্রিপুরা – এই স্লোগানকে সামনে রেখে কাঠিয়া বাবা চেরিটেবল সোসাইটির উদ্যোগে শুক্রবার সচেতনতা মূলক প্রচারের অঙ্গ হিসাবে রাজ্য ভিত্তিক বাইক র্যালীর আয়োজন করা হয়৷ উমাকান্ত সুকল প্রাঙ্গণ থেকে এই বাইক র্যালীর সূচনা হয়৷ এই র্যালীর সূচনা করেন তথ্য ও সংসৃকতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস৷ ৪০ জন ভলেন্টিয়ার ২৫ টি বাইকে এই র্যালীতে অংশ নেয়৷  আরও বেশী করে কিভাবে সবুজ ও স্বচ্ছ করা ত্রিপুরা গড়া যায় সেই বার্তাকে সামনে রেখে এই র্যালীর আয়োজন৷ ৫ টি জেলাতে সবুজ সাথী ভলেন্টিয়ার রয়েছে তাদের৷ ৮ টি জেলাতে ভলেন্টিয়ার নিয়োগ করা হবে আগামী দিনে৷ আগামী ১০ দিন চলবে এই প্রচার অভিযান৷ এদিন উমাকান্ত মাঠ থেকে বাইক র্যালী শুরু হয়ে সাব্রুম, গন্ডাছড়া সহ বিভিন্ন মহকুমায় পরিক্রমা করবে বলে জানান তথ্য ও সংসৃকতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস৷ কাঞ্চনপুর হয়ে ফের শহরে ফিরে আসবে র্যালীটি৷ সরকার যেভাবে কাজ করছে, তার পাশাপাশি এন জি ও গুলিও প্রকৃতি রক্ষায় এগিয়ে আসবে বলে আশা ব্যক্ত করেন তিনি৷

Releated Posts

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top