News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উদয়পুরে বিজেপির গোমতী জেলা কমিটির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত
Image

উদয়পুরে বিজেপির গোমতী জেলা কমিটির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর৷৷  শুক্রবার উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির গোমতি জেলা কমিটির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়৷ ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের প্রভারী ডক্টর মহেশ সিং-র পৌরহিত্যে হয় এই বৈঠক৷ এদিনের গোমতি জেলা কমিটির সাংগঠনিক  বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের প্রভারী ডক্টর মহেশ সিং,  রাধা কিশোরপুর বিধানসভার বিধায়ক তথা কৃষি মন্ত্রী প্রণোজিৎ সিংহ রায়,  বিধায়ক বিপ্লব কুমার ঘোষ,  বিধায়ক রঞ্জিত দাস, বিজেপি-র সহ সভাপতি অমিত রক্ষিত, বিজেপির গোমতী জেলার সভাপতি অভিষেক দেবরায় সহ অন্যান্যরা৷ এদিনের বৈঠকে গোমতী জেলার বিভিন্ন মন্ডলের বুথ স্তর থেকে মন্ডল এবং জেলার কার্যকর্তারা অংস নেন৷ বৈঠকে আগামী ২০২৩ বিধানসভা নির্বাচনের দলীয় রন কৌশল নিয়ে নেতৃত্বরা আলোচনা করেন৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top