টেক্সাস, ৪ ফেব্রুয়ারি (হি.স.): দক্ষিণ আমেরিকার পর এবার মার্কিন যুক্তরাষ্ট্রে থাবা বসাল মারণ ভাইরাস জিকা| বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম জিকা আক্রান্তের হদিশ মিলল টেক্সাসের ডালাস শহরে| তবে মশার কামড়ে নয়, মার্কিন মুলুকে জিকা প্রবেশ করল যৌনমিলনের মাধ্যমে|ডালাসের স্বাস্থ্য দফতর সূত্রের খবর, এক ব্যক্তির শরীরের জিকা ভাইরাস মিলেছে| তিনি হাসপাতালে চিকিত্সাধীন| চিকিত্সকরা জানিয়েছেন, ওই ব্যক্তি এমন কোনও দেশ থেকে সম্প্রতি ঘুরে এসেছেন, যেখানে জিকা ভাইরাস রয়েছে| জিকা আক্রান্ত কারও সঙ্গে যৌন সম্পর্কের ফলেই ওই ভাইরাস এই ব্যক্তির শরীরে চলে এসেছে| স্বাস্থ্য দফতরের আধিকারিকরা আরও জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের আরও কিছু জায়গায় জিকা আক্রান্ত রোগী রয়েছে বলেই আশঙ্কা করা হচ্ছে|
মার্কিন মুলুকে থাবা বসাল জিকা ভাইরাস, সঙ্গমে সংক্রামিত
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















