News Flash

  • Home
  • প্রধান খবর
  • গুজরাট বিধানসভা নির্বাচনে মনোনয়ন জমা বিজেপির গান্ধীনগর দক্ষিণ প্রার্থী আলপেশ ঠাকুর
Image

গুজরাট বিধানসভা নির্বাচনে মনোনয়ন জমা বিজেপির গান্ধীনগর দক্ষিণ প্রার্থী আলপেশ ঠাকুর

গান্ধীনগর, ১৭ নভেম্বর (হি.স.) : বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের উপস্থিতিতে আসন্ন গুজরাট বিধানসভা নির্বাচনে গান্ধীনগর দক্ষিণের বিজেপি প্রার্থী আলপেশ ঠাকুর মনোনয়ন জমা দিলেন। নির্বাচনে ১৫০ টিরও বেশি আসনে জয়ী দলের প্রতি আস্থা প্রকাশ করেছিলেন আলপেশ ঠাকুর।এই বিজেপি নেতা ২০১৯ সালের আগে কংগ্রেসে ছিলেন। ঠাকুর বলেন, “গুজরাট নির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জ নয়। অতীতে এখানে পদ্ম জিতেছে এবং ভবিষ্যতে পদ্ম জিতবে। বিজেপি ১৫০ টিরও বেশি আসন জিতবে এবং এখানে সরকার গঠন করবে। আমরা জিতব।”

তিনি আরও বলেন, “আমি এখানকার মানুষের মন জয় করেছি। বিজেপি কর্মীদের আমার প্রতি সম্পূর্ণ আস্থা রয়েছে। এখানে আমার কোনো চ্যালেঞ্জ নেই। আমি পরিকাঠামো, স্টার্টআপ এবং অন্যান্য ক্ষেত্রে অনেক কিছু করার কথা ভেবেছি।” আমরা আবার জিতলে, আমরা কাজ চালিয়ে যাব।” প্রসঙ্গত, বিধানসভা নির্বাচন ১ এবং ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবং ৮ ডিসেম্বর ভোট গণনা হবে।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top