নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর৷৷ সুকল থেকে ফেরার পথে ছাত্রী অপহৃত৷ ঘটনা গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকায়৷ অভিযোগের তীর বীরচন্দ্র মনুর সমীরণ দেবনাথ নামে এক যুবকের বিরুদ্ধে৷ জানা যায় গত ১ লা নভেম্বর গোলাঘাটি কাঞ্চনমালা এলাকায় একাদশ শ্রেণির এক ছাত্রী যুবকের দ্বারা অপহরণের শিকার হয়৷ সেদিন ছাত্রীটি বিদ্যালয় থেকে পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার পথে সমীরণ দেবনাথ ওরফে সুমন নামে এক যুবক জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়৷ নাবালিকা মেয়েটির পরিবারের লোকজন সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোন খোঁজ না পেয়ে অবশেষে আমতলী থানায় গিয়ে পুলিশকে এই বিষয়ে অভিযোগ জানায়৷ কিছুদিন পর নাবালিকা মেয়েটির পরিবার জানতে পারে যে সমীরণ দেবনাথ উরফে সুমন নামে এক যুবক নাবালিকা মেয়েটিকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে গেছে৷ তারা আরো জানতে পারে অপহরণকারী যুবকের বাড়ি দক্ষিণ ত্রিপুরা জেলার বীরচন্দ্র মনু চৌমুহনি বাজার সংলগ্ণ রেল কলোনি এলাকায়৷ সেখান থেকেই অপহরণকারী এই ঘটনা ঘটিয়েছে বলে অভিমত সকলের৷ ছাত্রী অপহরণ হয়েছে সেই খবর শুনা মাত্রই মেয়েটির পরিবারের লোকজন আমতলী থানায় অপহরণকারী সমীরণ দেবনাথের বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করে৷ আমতলী থানার পুলিশ যথারীতি ১৫৯/২০২২ নম্বরের ভারতীয় দণ্ডবিধি ৩৬৬(এ),৩৪ ধারায় মামলা হাতে নিয়ে জোর তদন্ত শুরু করে৷ কিন্তু এখনো পর্যন্ত পুলিশ সুকল ছাত্রীকে উদ্ধার করতে পারেনি বলে অভিযোগ৷

কাঞ্চনমালায় সুকল থেকে বাড়ি ফেরার পথে ছাত্রী অপহৃত
Tags:
Releated Posts
সরকারি হাসপাতালের ওষুধ সরবরাহ খতিয়ে দেখতে আচমকা গোপন পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ৪ জুলাই: সরকারি হাসপাতালের ডিসপেন্সারিতে ওষুধ সরবরাহে কোথাও কোনও সমস্যা হচ্ছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখতে…
আগরতলা পুর নিগমের উদ্যোগে বনমহোৎসব পালন, বৃক্ষরোপণের আহ্বান মেয়রের
আগরতলা, ৪ জুলাই: বনমহোৎসব উপলক্ষে আগরতলা পুর নিগমের উদ্যোগে শহরের বিভিন্ন ওয়ার্ডে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে।…
দক্ষিণ ত্রিপুরার কৃতি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সংবর্ধনা, উদ্যোগে আইসিএফএআই বিশ্ববিদ্যালয়
শান্তিরবাজার, ৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার বিভিন্ন বিদ্যালয়ের ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (টিবিএসই) এবং সেন্ট্রাল বোর্ড অফ…
আনন্দনগরে স্কুলশিক্ষকের বাড়িতে চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ
আনন্দনগর, ৪ জুলাই: শ্রীনগর থানা এলাকায় ধারাবাহিক চুরির ঘটনায় সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে। বেশ কিছুদিন আগে আনন্দনগর গার্লস…


















