News Flash

  • Home
  • দিনের খবর
  • আফতাবের সাইকো-অ্যাসেসমেন্ট টেস্ট করানোর ভাবনা দিল্লি পুলিশের
Image

আফতাবের সাইকো-অ্যাসেসমেন্ট টেস্ট করানোর ভাবনা দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১৬ নভেম্বর (হি.স.) : লিভ ইন পার্টনার শ্রদ্ধা ওয়াকারকে হত্যায় অভিযুক্ত আফতাব পুনাওয়ালার সাইকো অ্যাসেসমেন্ট টেস্ট করার পরিকল্পনা করেছে দিল্লি পুলিশ। আফতাবের মানসিক অবস্থা বুঝতে ও তার অপরাধের প্রকৃতি বুঝতে এই পরীক্ষা করা প্রয়োজনীয় বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা ৷

অভিযোগ, চলতি বছরের মে মাসে শ্রদ্ধা ওয়াকারকে শ্বাসরোধ করে হত্যা করে তাঁর লিভ ইন পার্টনার আফতাব পুনাওয়ালা ৷ পুলিশ জানিয়েছে, দক্ষিণ দিল্লির ছাতারপুর এলাকার বাড়িতে শ্রদ্ধার দেহের ৩৫টি টুকরো করে ফ্রিজে রেখে দিয়েছিল আফতাব ৷ রোজ দুটো করে দেহাংশ সে জঙ্গলে ফেলে আসত ৷ ওই যুবতীর বাবার দায়ের করা নিখোঁজের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করার পরে গত শনিবার আফতাবকে গ্রেফতার করে দিল্লি পুলিশ।

দিল্লির একজন শীর্ষ পুলিশ আধিকারিক জানিয়েছেন, যেহেতু আফতাবের বিবৃতিতে একাধিক অসঙ্গতি রয়েছে, তাই এই মামলার তদন্তকারী আধিকারিকরা আফতাবের মানসিক এবং সাইকো-অ্যাসেসমেন্ট পরীক্ষার জন্য অনুরোধ করতে পারেন ৷ ওই অফিসার বলেন, “আফতাব সত্যি বলছে কি না পরীক্ষায় আমরা জানতে পারব। এটি আমাদের তার মানসিক অবস্থা এবং সে যে নৃশংস অপরাধ করেছে তার প্রকৃতি বুঝতেও সাহায্য করবে। আমরাও জানতে চাই শ্রদ্ধার সঙ্গে তার সম্পর্ক কী ছিল।”

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top