News Flash

  • Home
  • প্রধান খবর
  • মুলায়মের মৈনপুরী আসনে বিজেপি প্রার্থী রঘুরাজ, প্রতিদ্বন্দ্বী সপা-র ডিম্পল
Image

মুলায়মের মৈনপুরী আসনে বিজেপি প্রার্থী রঘুরাজ, প্রতিদ্বন্দ্বী সপা-র ডিম্পল

লখনউ, ১৫ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের মৃত্যুতে খালি হয়েছে মৈনপুরী লোকসভা কেন্দ্রে। আর তাই মৈনপুরী লোকসভা কেন্দ্রে আগামী মাসে হতে চলেছে উপনির্বাচন। অখিলেশের দল সমাজবাদী পার্টি ইতিমধ্যেই এই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে, আর এবার প্রার্থী ঘোষণা করল বিজেপি। মৈনপুরীতে মুলায়ামের ছোট বৌমা অপর্ণা যাদবকে প্রার্থী করল না বিজেপি।

পারিবারিক যুদ্ধ এড়িয়ে মুলায়ামের মৈনপুরীতে বিজেপির পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে রঘুরাজ সিং শাক্যকে। অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদব এই আসনে সমাজবাদী পার্টির প্রার্থী হয়েছেন। যোগী আদিত্যনাথ ক্ষমতায় ফেরার পর উত্তর প্রদেশে সাম্প্রতিক বেশ কয়েকটি উপ নির্বাচনে দারুণ ফল করেছে বিজেপি। খোদ অখিলেশের ছেড়ে যাওয়া কেন্দ্রেও বিজেপি উপ-নির্বাচনে জিতেছে। এবার সমাজবাদী পার্টির সামনে অগ্নিপরীক্ষা। মুলায়ামের লোকসভা কেন্দ্র হাতছাড়া হলে বড় ধাক্কা খাবে সমাজবাদী পার্টি।

Releated Posts

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026

পাকিস্তানে ‘সিন্ধু নদের জল যাবে না’ মন্তব্যে রাজনাথকে ঘিরে বিরোধীদের প্রশ্ন

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাকিস্তানকে উদ্দেশ্য করে করা ‘সিন্ধু নদের জল সন্ত্রাসের মদতদাতাদের কাছে পৌঁছতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top