News Flash

  • Home
  • দিনের খবর
  • সীমান্ত নিরাপত্তায় বাতিস্তম্ভ লাগানোয় ক্ষতি ধানখেতের, বিএসএফের বিরুদ্ধে বিক্ষোভ
Image

সীমান্ত নিরাপত্তায় বাতিস্তম্ভ লাগানোয় ক্ষতি ধানখেতের, বিএসএফের বিরুদ্ধে বিক্ষোভ

হলদিবাড়ি, ১৩ নভেম্বর (হি.স.) : জলপাইগুড়ির বিভিন্ন সীমান্ত এলাকায় বাতিস্তম্ভ-এর কারনে আমন ধানের ক্ষতি এড়াতে বিএসএফের বিরুদ্ধে বিক্ষোভ গ্রামবাসীদের । রবিবার ক্ষতিপূরণের দাবিতে ২১ নম্বর ব্যাটালিয়নের কৈলাস বিওপির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় কৃষকরা। বিএসএফের লাগানো বাতিস্তম্ভগুলি তুলে দেয় ক্ষুব্ধ কৃষকরা। রবিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন ছোট কমাত এলাকায়।

জলপাইগুড়ির বিভিন্ন সীমান্ত এলাকায় রাতের অন্ধকারে সীমান্ত এলাকার নিরাপত্তা বৃদ্ধির জন্য বিএসএফের তরফে লাগানো হয়েছে উচ্চক্ষমতা সম্পন্ন লাইট। তার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই এলাকার বিঘার পর বিঘা আমন ধান খেত। এতেই ক্ষুব্ধ হয়ে ধানের আঁটি ও কাস্তে হাতে রবিবার ক্ষতিপূরণের দাবিতে ২১ নম্বর ব্যাটালিয়নের কৈলাস বিওপির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় কৃষকরা। এতে কাজ না হওয়ায় জমিতে ফিরে এসে বিএসএফের লাগানো বাতিস্তম্ভগুলি তুলে দেয় ক্ষুব্ধ কৃষকরা। রবিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন ছোট কমাত এলাকায়।

ক্ষতিগ্রস্ত কৃষক বিন্দু রায়, প্রদীপ রায়, অতুল রায়রা জানান, সীমান্তের ছোট কমাত থেকে মালিপাড়া পর্যন্ত প্রায় ৪০ বিঘা জমির আমন ধানের ফলন মার খেয়েছে। এতে সীমান্তের কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বাতিস্তম্ভগুলি সরিয়ে দেওয়া হবে বলে বিএসএফের দাবি।

Releated Posts

মন্দিরে মাছের ভোগ নিয়ে দিলীপ ঘোষের সওয়াল, ‘উপাসনার পদ্ধতি আলাদা’

নিউটাউন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কৌশিকী অমাবস্যা উপলক্ষে কালীঘাট মন্দিরে গিয়ে মাছ-সহ ভোগ গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

ByByNews Desk Sep 12, 2026

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top