News Flash

  • Home
  • খেলা
  • প্রস্তুতি ম্যাচে দীপঙ্করের চোখ অনবদ্য শতরান
Image

প্রস্তুতি ম্যাচে দীপঙ্করের চোখ অনবদ্য শতরান

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ নভেম্বর।। ত্রিপুরাকে ভরসা জোগাচ্ছে প্রাক্তন এক ক্রিকেটারের ছেলে। বেশ কয়েক বছর ধরেই বিজয় মার্চেন্ট ট্রফি ক্রিকেটে ত্রিপুরার সাফল্য অধরা ছিলো। এবার কিছুটা ভালো ফলাফলের স্বপ্ন দেখতে শুরু করেছেন রাজ্য ক্রিকেট সংস্থার কর্তারা। আর ওই স্বপ্ন দেখাচ্ছে দীপক এবং অন্তিকা ভাটনাগরের দুই ছেলের বড় দীপঙ্কর। সদ্য প্রস্তুতি ম্যাচে চোখ ঝলসানো শতরান করে দীপঙ্কর বুঝিয়ে দিলো সে লম্বা রেসের ঘোড়া। ২২ গজে দাপুটের সঙ্গে ব্যাট করেছে ওই প্রতিভাবান উইকেটরক্ষক তথা ব্যাটসম্যানটি। ৩১৯ মিনিট উইকেটে থেকে ২১৯ বল খেলে দীপঙ্কর বুঝিয়ে দিলো তাকে নিয়ে ভরষা করা যায়। দীর্ঘক্ষণ উইকেটে থাকার মানসিতা রয়েছে ওর মধ্যে। শনিবার শেষ হলো তিনদিনের প্রস্তুতি ম্যাচ। এম বি বি স্টেডিয়ামে। দীপঙ্করের ব্যাটে ভরষা করেই টি সি এ রেড দল ৯ উইকেটে ১৮৬ রান করে ইনিংসের সমাপ্তি ঘোষনা করে। দীপঙ্করের ১১৪ রানের ইনিংস সাজানো ছিলো ১৯ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে। বপক্ষের কোনও বোলারকে সমীহ করেনি দীপঙ্কর। দীপঙ্করের চওড়া ব্যাট কার্যত শাসন করেছে বিপক্ষের বোলারদের।  এছাড়া দলের পক্ষে জয়জিৎ সাহা ১৪৪ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৪৫ রান করে। ওপেনিং জুটিতে দুজন ১০৭ রান করে। এরপর আর কেউ দলকে ব্যাট হাতে ভরষা জোগাতে পারেনি। টি সি এ গ্রীণ দলের পক্ষে রাকেশ রুদ্র পাল (‌৪/‌২০) সফল বোলার। জবাবে খেলতে নেমে টি সি এ গ্রীণ দল মাত্র ৫৪ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে ওউঋপেনার দেবাংশু দত্ত ৮১ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৭ রান করে। টি সি এ রেড দলের পিনাক দেব (‌৩/‌৭), , নন্দ দুলাল (‌২/‌৪) এবং সৌরভ সরকার (‌২/‌৭) সফল বোলার।‌‌ ‌‌

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top