News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাষ্ট্রপতি সম্পর্কে মন্তব্যের জন্য অখিলকে তোপ মুন্ডার, দাবি উঠল মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার
Image

রাষ্ট্রপতি সম্পর্কে মন্তব্যের জন্য অখিলকে তোপ মুন্ডার, দাবি উঠল মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার

নয়াদিল্লি, ১২ নভেম্বর (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে আপত্তিজনক মন্তব্যের জন্য পশ্চিমবঙ্গের মন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা অখিল গিরির তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অর্জুন মুন্ডা। অখিল গিরিকে পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন অর্জুন মুন্ডা।

শনিবার এক সাংবাদিক সম্মেলনে অর্জুন মুন্ডা বলেছেন, “আশ্চর্যের বিষয় হল, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজেই একজন মহিলা। আর তার মন্ত্রিসভার সদস্যরা প্রকাশ্যেই দেশের মহিলা জনজাতীয় রাষ্ট্রপতিকে নিয়ে এমন অশালীন মন্তব্য করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রী এবং তৃণমূল নেতা অখিল গিরি যেভাবে দেশের রাষ্ট্রপতিকে নিয়ে অশালীন মন্তব্য করেছেন তা নিন্দনীয় এবং দুঃখজনক।”
কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা আরও বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়েরই উচিত এই বিষয়ে ব্যাখ্যা দেওয়া। কারণ তৃণমূল কংগ্রেসের মন্ত্রী এমন মন্তব্য করেছেন। কার নির্দেশে তিনি এই বক্তব্য করেছেন, এই বক্তব্য দেশের জন্য অপমানজনক।” অখিল গিরিকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবি জানিয়ে অর্জুন মুন্ডা বলেছেন, এমন একজন মন্ত্রীকে অবিলম্বে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর এ ধরনের বক্তব্যের জন্য দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত। তৃণমূল নেতার বক্তব্য থেকেই স্পষ্ট হয়ে যায় যে তৃণমূলের চরিত্রে কেমন।

Releated Posts

‘রিফর্ম, পারফর্ম ও ট্রান্সফর্ম’ মন্ত্রে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ভারত: প্রধানমন্ত্রী মোদী

জাকার্তা, ৭ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার বলেছেন, ‘রিফর্ম, পারফর্ম ও ট্রান্সফর্ম’ মন্ত্রকে সামনে রেখে ভারতের অর্থনীতি…

ByBySandeep Biswas Jul 7, 2026

কোচবিহারে সিপিআই(এম) নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের গাড়িতে ডিম নিক্ষেপ, বিজেপির বিরুদ্ধে অভিযোগ

কলকাতা, ৭ জুলাই (আইএএনএস): উত্তরবঙ্গের কোচবিহার জেলার শীতলকুচিতে সিপিআই(এম) নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের গাড়িতে ডিম নিক্ষেপের ঘটনা ঘিরে মঙ্গলবার…

ByBySandeep Biswas Jul 7, 2026

ওয়ানাড়ে মাটিধসে মৃত ১, আহত ৭, নিখোঁজ ৭; ‘এটি মানবসৃষ্ট বিপর্যয়’, বললেন কেরলের মুখ্যমন্ত্রী সতীশন

তিরুবনন্তপুরম/ওয়ানাড়, ৭ জুলাই (আইএএনএস): কেরলের ওয়ানাড় জেলার আনাক্কামপোয়িল–কাল্লাডি টানেল সড়ক প্রকল্প এলাকায় ভয়াবহ মাটিধসে একজন নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Jul 7, 2026

দিল্লির বৃক্ষরোপণ অভিযানের প্রশংসায় অমিত শাহ, ‘রিজ’ হবে রাজধানীর ‘সবুজ ফুসফুস’

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): দিল্লি সরকারের ৭০ লক্ষ গাছ লাগানোর উচ্চাভিলাষী কর্মসূচির উদ্বোধন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ…

ByByNews Desk Jul 7, 2026
Scroll to Top