News Flash

  • Home
  • বিদেশ
  • রাশিয়ার সঙ্গে আলোচনায় বসুক ইউক্রেন, চাইছে আমেরি
Image

রাশিয়ার সঙ্গে আলোচনায় বসুক ইউক্রেন, চাইছে আমেরি

ওয়াশিংটন, ১০ নভেম্বর (হি.স.) : রাশিয়ার সঙ্গে আলোচনার পথে হাঁটুক ইউক্রেন, চাইছে আমেরিকা। ইউক্রেনকে যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ দিয়েছে হোয়াইট হাউস। যদিও পুরো প্রক্রিয়াটাই হয়েছে অত্যন্ত গোপনে ও ব্যক্তিগত পর্যায়ে। এমনটাই খবর ওয়াশিংটন পোস্ট-এর।

রাশিয়া বনাম ইউক্রেনের গত ৮ মাসের সংঘর্ষে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে দু’দেশের। বিশ্বজুড়ে বেড়েছে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা। কোন দেশের পক্ষ নেওয়া হবে, এ নিয়ে কার্যত দুভাগে বিভক্ত অন্যান্য দেশগুলি। বেড়েছে পরমাণু যুদ্ধের আশঙ্কাও। বিশ্বব্যাপী অর্থনীতিতেও আঁচ পড়েছে যুদ্ধের। কিয়েভের আরজিতে সাড়া দিয়ে মানবিকতার খাতিরে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে আমেরিকা ও ইউরোপের বহু দেশ। অস্ত্র ও আর্থিকভাবে যুদ্ধবিধস্ত দেশটিকে সাহায্য করছে তারা।

ওয়াকিবহাল মহল বলছে, এর ফলে সে দেশগুলির অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়েছে। বিশেষ করে এই সহায়তা নিয়ে আমেরিকার অন্দরেই চরম অসন্তোষ তৈরি হয়েছে। এমনিতেই মুদ্রাস্ফিতীতে জেরবার বাইডেনের দেশ। এমতবস্থায় ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে অতিরিক্ত অর্থসাহায্য বন্ধের পক্ষেই সওয়াল করছেন সে দেশের বহু জনপ্রতিনিধি। এই পরিস্থিতিতে ওয়াশিংটন পোস্টে প্রকাশিত খবরটি বেশ তাৎপর্যপূর্ণ।

তবে এবিষয়ে আমেরিকার সাফাই একেবারে অন্যরকম। তাদের তরফে বলা হচ্ছে, ইউক্রেন আলোচনা দরজা বন্ধ করে রাখার ফলে আন্তর্জাতিকস্তরে নেতিবাচক প্রভাব পড়ছে। ইউক্রেনের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই আমেরিকার পরামর্শ, রাশিয়ার জন্য আলোচনার দরজা খোলা রাখুক কিয়েভ। আটমাসব্যাপী সংঘর্ষ থামাতে আলোচনায় বসুক দুই দেশ, এমন আরজি জানিয়েছিলেন ভারতও। সংবাদসংস্থা রয়টার্স বলছে, রাশিয়ার তরফে হতাহাতের সংখ্যা ১ লক্ষ। প্রাণ হারিয়েছেন ইউক্রেনের সাধারণ নাগরিকও।-

Releated Posts

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

বহুমেরুকেন্দ্রিক বিশ্বের উত্থান অনিবার্য, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে সংস্কার জরুরি: গুতেরেস

রাষ্ট্রসঙ্ঘ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস সম্মেলনে বহুমেরুকেন্দ্রিক বিশ্বের যে অনিবার্য উত্থান প্রতিফলিত হয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রসঙ্ঘের…

ByByNews Desk Sep 13, 2026

অর্থনৈতিক অংশীদারিত্বকে প্রকল্প ও বিনিয়োগে রূপ দিতে হবে ভারত-দক্ষিণ আফ্রিকাকে: রামাফোসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার আহ্বান জানালেন দক্ষিণ…

ByByNews Desk Sep 13, 2026

বাংলাদেশে সংবাদপত্রের দফতরে হিন্দু সাংবাদিকের মৃতদেহ উদ্ধার, তদন্ত নিয়ে প্রশ্ন তুলল আওয়ামী লীগ

ঢাকা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই বরিশাল জেলার একটি সংবাদপত্রের দফতর থেকে এক হিন্দু…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top