News Flash

Image

ক্যানিংয়ে পথ আটকে ছিনতাই

ক্যানিং, ৫ নভেম্বর (হি. স.) : কাজ সেরে বাড়ি ফেরার পথে চার ছিনতাইবাজের কবলে পড়লেন এক ব্যক্তি। তাঁকে বেধড়ক মারধর করে মোবাইল, টাকা পয়সা ছিনিয়ে নিয়ে চম্পট দেয় অভিযুক্তরা। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আতিয়ার রহমান নামে এক ব্যক্তি। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের চাঁদখালি এলাকায়। এ বিষয়ে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, পেশায় রঙের মিস্ত্রী আতিয়ার কাজ সেরে কলকাতা থেকে বাড়ি ফেরার পথে তাঁর পথ আটকায় দুষ্কৃতীরা। তাঁকে মারধর করে লুটপাট চালায় দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। আতিয়ার বলেন, “ কাজ সেরে বাড়ি ফিরছিলাম। ফাঁকা রাস্তায় চারজন দুষ্কৃতী আমার পথ আটকায়। আমাকে মারধর করে টাকা পয়সা, মোবাইল ফোন কেঁড়ে নিয়েছে।”

Releated Posts

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026

প্রধানমন্ত্রীকে কটূক্তি করা মানে ভারতের অপমান: অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম ইলিয়াসি

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর ভাষা ব্যবহারের তীব্র নিন্দা করেছেন…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top