News Flash

  • Home
  • বাণিজ্য
  • অক্টোবরে জিএসটি রাজস্ব সংগ্রহ ১.৫১ লক্ষ কোটি, এখনও পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ
Image

অক্টোবরে জিএসটি রাজস্ব সংগ্রহ ১.৫১ লক্ষ কোটি, এখনও পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ

নয়াদিল্লি, ১ নভেম্বর (হি.স.): অক্টোবর মাসে জিএসটি থেকে সরকারের আয় হয়েছে এখনও পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ। মঙ্গলবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে। অক্টোবর মাসে পণ্য ও পরিষেবা কর থেকে ১,৫১,৭১৮ কোটি টাকা সংগ্রহ করেছে ভারত, যা এখনও পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে, ২০২২ সালের এপ্রিল মাসের পর অক্টোবরে দ্বিতীয় সর্বোচ্চ জিএসটি রাজস্ব সংগ্রহ করা হয়েছে। মাসিক জিএসটি থেকে টানা ৮ মাস ১.৪ লক্ষ কোটি টাকার বেশি আয় হয়েছে।

অক্টোবরের জিএসটি সংগ্রহের বিভাজন প্রদান করে সরকার জানিয়েছে, সিজিএসটি অঙ্ক ছিল ২৬,০৩৯ কোটি, এসজিএসটি ৩৩,৩৯৬ কোটি, আইজিএসটি ৮১,৭৭৮ কোটি (পণ্য আমদানিতে সংগৃহীত ৩৭,২৯৭ কোটি) এবং ১০,৫০৫ কোটিতে সেস। (পণ্য আমদানিতে সংগৃহীত ৮২৫ কোটি সহ)।

Releated Posts

খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ম শিথিল করল কেন্দ্র, কমল মান্যতার বোঝা

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস): খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ন্ত্রক জটিলতা কমাতে এবং ব্যবসা পরিচালনা আরও সহজ করতে খাদ্য নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বাড়ছে, যুদ্ধ-পূর্ব স্তরের ৫৭ শতাংশে পৌঁছেছে: রিপোর্ট

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস) : যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। শুক্রবার…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মার্কিন-ইরান আলোচনায় সরবরাহ উদ্বেগ কমায় ৩ শতাংশ পর্যন্ত কমল অপরিশোধিত তেলের দাম

নয়াদিল্লি, ২২ জুন (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বৈঠকের পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৩…

ByByNews Desk Jun 22, 2026

বিভ্রান্তিকর দাবি ও লেবেলিং নিয়ে মারিকো, ফেরেরো, বিকানেরওয়ালাসহ ১৪ সংস্থাকে নোটিস এফএসএসএআই-এর

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস) : বিভ্রান্তিকর পণ্যের দাবি, ব্র্যান্ডিং, লেবেলিংয়ে অনিয়ম এবং ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে মারিকো, ফেরেরো ইন্ডিয়া,…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top