News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অবৈধভাবে ভারতে প্রবেশ, সাজাভোগের পর করিমগঞ্জের সুতারকান্দি স্থলবন্দর দিয়ে স্বদেশে ফিরলেন আট বাংলাদেশি
Image

অবৈধভাবে ভারতে প্রবেশ, সাজাভোগের পর করিমগঞ্জের সুতারকান্দি স্থলবন্দর দিয়ে স্বদেশে ফিরলেন আট বাংলাদেশি

করিমগঞ্জ (অসম), ২৯ অক্টোবর (হি.স.) : অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে দীর্ঘদিন কারাবাসের পর আজ করিমগঞ্জের সুতারকান্দি-বিয়ানিবাজারের শেওলা (বাংলাদেশ) শুল্ক স্থলবন্দর দিয়ে আট বাংলাদেশি নাগরিককে স্বদেশে পাঠানো হয়েছে। বিএসএফ, অসম পুলিশের সীমান্ত শাখার পক্ষ থেকে শনিবার সকালে শেওলা ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে এই আট বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করা হয়।

দীর্ঘদিন ভারতে কারাবাসের পর স্বদেশে ফেরার খবর পেয়ে সকাল থেকেই শেওলা শুল্ক স্থলবন্দরে আসেন তাঁদের স্বজনরা। ভারতের কারাগাগ থেকে মুক্ত আট বাংলাদেশিরা যথাক্রমে, লালমিয়াঁ কাজি, মহির উদ্দিন, আব্দুল মতিন, লাল মিয়াঁ, ফরিদ আলম, আতাবুর রহমান, ফাইমা বেগম ও রহিম মিয়াঁ।

নির্দিষ্ট সূচি অনুযায়ী শিলচর থেকে ছয় এবং গুয়াহাটি থেকে দুজনকে আজ সকালে নিয়ে আসা হয় করিমগঞ্জে। এর পর সীমান্ত পুলিশ তাদের নিয়ে আসে সুতারকান্দি শুল্ক স্থলবন্দরে। শনিবার দুপুরে বিএসএফ এবং বর্ডার পুলিশ আইনি প্রক্রিয়া শেষে তাদের জিরো পয়েন্টে নিয়ে গিয়ে বাংলাদেশ বিজিবি এবং ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

অসম পুলিশের এএসপি (বর্ডার) সিদ্ধেশ্বর সনোয়াল জানান, আট বাংলাদেশি নাগরিককে আজ শনিবার হস্তান্তর করা হয়েছে। তারা সবাই অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সাজার মেয়াদ শেষ হলে তাদের নিজ স্বদেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়।

Releated Posts

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026

শরণার্থীদের ত্রাণে মিজোরামকে ১০ কোটি টাকার চাল দেবে কেন্দ্র, আশ্বাস অমিত শাহের

আইজল, ১৩ জুন (আইএএনএস): মিজোরামে আশ্রয় নেওয়া শরণার্থীদের ত্রাণ ও সহায়তার জন্য রাজ্য সরকারকে ১০ কোটি টাকা মূল্যের…

ByByNews Desk Jun 13, 2026

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনা: পাঁচ জওয়ানের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ খাড়্গে ও প্রিয়াঙ্কা গান্ধীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): অসমে ভারতীয় বায়ুসেনার একটি এএন-৩২ পরিবহণ বিমানের দুর্ঘটনায় পাঁচ বায়ুসেনা কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top