News Flash

Image

হাফলঙে হেরোইন সহ গ্রেফতার পাঁচ

হাফলং (অসম), ২৯ অক্টোবর (হি.স.) : গোটা রাজ্যের সঙ্গে সংগতি রেখে ডিমা হাসাও জেলাকেও ড্রাগসমুক্ত করতে পুলিশের ব্যাপক অভিযান অব্যাহত রয়েছে। ডিমা হাসাও পুলিশ প্রতিদিন পাহাড়ি এই জেলায় অভিযান চালিয়ে সন্দেহযুক্ত হেরোইন সহ ড্রাগস পাচারকারী ও ড্রাগস ব্যবহারকারীদের গ্রেফতার করছে। শুক্রবার সন্ধ্যায় হাফলং রেডিও স্টেশনের সামনে একটি বাড়িতে হানা দিয়ে পুলিশ সন্দেহযুক্ত হেরোইন সহ তিন যুবক ও দুই নাবালক সহ মোট পাঁচ ড্রাগস ব্যবহারকারীকে গ্রেফতার করেছে।

আজ শনিবার ডিএসপি বরকারি তেরাং জানান, গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে তাঁর নেতৃত্বে পুলিশের একটি দল ওই বাড়িতে হানা দিয়ে সন্দেহযুক্ত হেরোইন সহ মোট পাঁচজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। ডিএসপি তেরাং জানান, ইতিমধ্যে হাফলং শহরে অভিযান চালিয়ে সন্দেহযুক্ত হেরোইন সহ মোট ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে কিছু ড্রাগস সরবরাহকারী ও ড্রাগস ব্যবহারকারীকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, ড্রাগসের বিরুদ্ধে ডিমা হাসাও পুলিশের এই সংগ্রাম অব্যাহত থাকবে যতদিন না-ডিমা হাসাও জেলা ড্রাগসমুক্ত হয়।

Releated Posts

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026

শরণার্থীদের ত্রাণে মিজোরামকে ১০ কোটি টাকার চাল দেবে কেন্দ্র, আশ্বাস অমিত শাহের

আইজল, ১৩ জুন (আইএএনএস): মিজোরামে আশ্রয় নেওয়া শরণার্থীদের ত্রাণ ও সহায়তার জন্য রাজ্য সরকারকে ১০ কোটি টাকা মূল্যের…

ByByNews Desk Jun 13, 2026

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনা: পাঁচ জওয়ানের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ খাড়্গে ও প্রিয়াঙ্কা গান্ধীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): অসমে ভারতীয় বায়ুসেনার একটি এএন-৩২ পরিবহণ বিমানের দুর্ঘটনায় পাঁচ বায়ুসেনা কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top