News Flash

Image

পানীয়জলের কুয়া পরিষ্কার করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু চার ব্যক্তির

হাইলাকান্দি (অসম), ২৯ অক্টোবর (হি.স.) : হাইলাকান্দিতে এক শোকাবহ ঘটনায় চার ব্যক্তির মর্মান্তিক মৃত্যু ঘটেছে। পানীয় জলের কূপ পরিষ্কার করতে গিয়ে মৃত্যু ঘটেছে চারজনের। ঘটনা আজ শনিবার সকালে হাইলাকান্দি জেলার আলগাপুর রাজস্ব সার্কলের অন্তর্গত বক্ৰিহাওর প্ৰথম খণ্ডের আনোয়ারপাড় গ্রামে সংঘটিত হয়েছে।

শনিবার ভোরে স্থানীয় রসিদ আহমেদ নামের এক ব্যক্তির বাড়িতে পানীয় জলের কুয়া পরিষ্কার করতে গিয়েছিলেন দুই মিস্ত্রি ও গৃহস্থ-পরিবারের আরও তিন সদস্য। তাঁরা কুয়ায় নেমে সেটি পরিষ্কার করতে থাকেন। কিন্তু কূপটির ব্যাসার্ধ ছোট থাকায় কিছুক্ষণের মধ্যেই দমবন্ধ হয়ে পড়েন তাঁরা। ঘটনা দেখে পরিবারের মানুষ খবর দেন এসডিআরএফ বাহিনীকে।

খবর পেয়ে সঙ্গে সঙ্গে এসডিআরএফ ঘটনাস্থলে উপস্হিত হয়ে কুয়া থেকে উদ্ধার করে উপরে তুলে চার ব্যক্তিকে। ততক্ষণে চারজনেরই মর্মান্তিক মৃত্যু ঘটেছে। মৃত্যুবরণকারী চারজনকে যথাক্রমে বাড়ির মালিক রসিদ আহমেদ, তাঁর ভাই নাজিম উদ্দিন, ভাতিজা আবু সুহেল এবং মিস্ত্ৰি তসলিব উদ্দিন। সেই সঙ্গে গুরুতরভাবে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরেক মিস্ত্ৰি হাসিব উদ্দিনকে।

আহত হাসিব উদ্দিনকে ইতিমধ্যেই উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্ৰ করে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top