News Flash

  • Home
  • দেশ
  • মুম্বইয়ের কুরলায় গোডাউনে ভয়াবহ আগুন, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা
Image

মুম্বইয়ের কুরলায় গোডাউনে ভয়াবহ আগুন, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

মুম্বই, ২৮ অক্টোবর (হি.স.): মুম্বইয়ের কুরলা এলাকায় ভয়াবহ আগুন লাগল একটি গোডাউনে। শুক্রবার ভোর ৪.০৩ মিনিট নাগাদ কুরলার এলবিএস মার্গে গুলাব গুল্লিতে অবস্থিত একটি কাপড়ের গোডাউনে লেভেল-২ পর্যায়ের আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের মোট ৮টি ইঞ্জিন। দমকল পৌঁছনোর আগেই গোডাউনে একটি অংশ আগুনের গ্রাসে চলে যায়।

আগুন ভয়াবহ রূপ নেওয়ায় প্রথমে দমকল কর্মীদের যথেষ্ট বেগ পেতে হয়। পরে দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে, আগুনের লেলিহান শিখায় বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বৈদ্যুতিক তার, ইনস্টলেশন, প্লাইউড এবং গোডাউনের ভিতরে থাকা অন্যান্য সামগ্রী আগুনে পুড়ে গিয়েছে।

Releated Posts

ডুসু নির্বাচনে এবিভিপির জয়: ‘জেন জি বিরোধীদের মিথ্যা মেনে নেবে না’, দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে চারটি পদের মধ্যে তিনটিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ…

ByByNews Desk Sep 19, 2026

‘ঝুঠ কি গুঞ্জ’ প্রতিধ্বনিত হল না ডিইউ-তে, ডুসু নির্বাচনে এবিভিপির বড় জয়

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র বড় জয়কে কেন্দ্র…

ByByNews Desk Sep 19, 2026

আইআইটি বম্বের পড়ুয়ার মৃত্যু: পরীক্ষার ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বম্বের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পরীক্ষার সময়…

ByByNews Desk Sep 19, 2026

ভয় ও আতঙ্ক ছড়াতে ‘ডক্সিং’ কৌশল আইএসআই-এর, নিশানায় সাধারণ নাগরিক থেকে আধিকারিক

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ভারতে কম খরচের মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর কৌশল হিসেবে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top