News Flash

  • Home
  • দেশ
  • মমতার বাড়িতে ভাইফোঁটা নিতে শোভন-বৈশাখী, তোপ নেটনাগরিকদেরঅশোক সেনগুপ্ত
Image

মমতার বাড়িতে ভাইফোঁটা নিতে শোভন-বৈশাখী, তোপ নেটনাগরিকদেরঅশোক সেনগুপ্ত

কলকাতা, ২৭ অক্টোবর (হি. স.) : মমতার বাড়িতে গিয়ে ভাইফোঁটা নিলেন শোভন চট্টোপাধ্যায়। শোভনের সঙ্গে ছিলেন বৈশাখী বন্দোপাধ্যায়। বৃহস্পতিবার এই খবর প্রকাশ্যে আসার পর তোপ দেগেছেন নেটনাগরিকরা। একটি বাংলা সংবাদমাধ্যমে এই পোষ্ট আসার এক ঘন্টায় লাইক, মন্তব্য ও শেয়ার হয়েছে যথাক্রমে ১ হাজার ৫০০, ২৪৬ ও ১৫। অপর একটি পোস্টে এই সংখ্যাগুলো যথাক্রমে ৮৭৭, ১৯৫ ও ২।

পার্থপ্রতীম সেনগুপ্ত লিখেছেন, “বলি ও কুণালবাবু, দেখছেন কি সব হচ্ছে? আপনি থাকতে ফুলটুসি ও তার গ্ল্যাক্সো বেবি দুটোই দিদির দুয়ারে চলে এসেছে।“ তিথি বোস লিখেছেন, “ধান্দা করতে এসেছে! নির্লজ্জ দু তরফই! আজ বৈশাখী মমতার মমত্ব দেখছেন, কিছুদিন আগে সৎ মায়ের নিষ্ঠুরতা দেখেছিলেন! এসব এলিমেন্টগুলোকে দেশছাড়া করতে হয়! আর ওনার তো বাছবিচারের কোনও মাপকাঠিই নেই, একমাত্র নীতি হচ্ছে দুর্নীতি কে প্রশ্রয় দেওয়া! তাই অবারিত দ্বার!”

অপর্ণা মুখার্জি লিখেছেন, “ভাইফোঁটা র উপহার কি ছিলো জানতে চাওয়া আমার নিষ্পাপ মন।” সুমন্ত্র সারথী লিখেছেন, “নির্লজ্জ’-র সংজ্ঞা বদলের সময় এসেছে!“ মনিময় কুণ্ডু লিখেছেন, “আসছে বছর সব ভাইয়েরা একসাথে প্রেসিডেন্সি জেলে বসে ভাইফোঁটা নেবে। এর থেকে আনন্দের আর সীমা থাকবে না।”

বাবলু গুপ্ত লিখেছেন, “টাকার টান পড়েছে তাই গেছে। নির্লজ্জ অসভ্য একজন মানুষ।” তপন মিত্র লিখেছেন, “নূতন করে দ্বিতীয় বিয়ে করে দিদির কাছে ফোঁটা গুনধর ভাই, বৌটা বেশ ভালো হয়েছে , চেনা চেনা মনে হয়।“ ইনসার আলি লিখেছেন, “পশ্চিমবঙ্গের সর্বকালের সেরা নির্লজ্জ, বেহায়া নোংরা, এই নোংরা লোকগুলো দিদির মত লোকের কাছেই আদর পায়, গ্ৰাম গঞ্জে হলে কুকুরেও… ।“

তাপস কামিলা লিখেছেন, “শোভনদা এবার রত্না দিদির সঙ্গে বোঝাবুঝি করে নিন, পরের বছর দিদির বাড়িতে ভাইফোটায় বৈশাখী দিদি ও রত্না দিদিকে সাথে আনবেন, মমতা দিদি খুশি হবেন।”

রিয়া রায় লিখেছেন, “চরিহীন মহাপুরুষের ভাইফোঁটা মানে চিরস্মরণীয় দিন।” সুব্রত জানা লিখেছেন, “তাহলে দিদি সব ঠিকঠাক তো? এপাং ওপাং ঝপাং, এই সময় রোদ্দুর রায় কে খুব মিস করছি।”

Releated Posts

বাংলার দ্বিতীয় দফা ভোটের আগে আপিল ট্রাইব্যুনালের দ্বিতীয় তালিকা প্রকাশ, যুক্ত ১,৪৬৮ নাম, বাদ ৬

কলকাতা, ২৮ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের ঠিক একদিন আগে আপিল ট্রাইব্যুনালের দ্বিতীয় সম্পূরক ভোটার…

ByByNews Desk Apr 28, 2026

দিল্লিতে বিহারের যুবক খুন, বিজেপিকে তীব্র আক্রমণ তেজস্বীর

পাটনা, ২৮ এপ্রিল (আইএএনএস): দিল্লিতে বিহারের এক যুবক খুন ও আরেকজন গুরুতর জখম হওয়ার ঘটনায় বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র…

ByByNews Desk Apr 28, 2026

অজয় পাল শর্মার বাংলা ভোটে ভূমিকা ঘিরে বিতর্ক, এসপি’র ‘বিজেপির এজেন্ট’ অভিযোগ

কলকাতা, ২৮ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের নির্বাচনী দায়িত্বে আইপিএস অফিসার অজয় পাল শর্মাকে পুলিশ অবজার্ভার হিসেবে নিয়োগ ঘিরে তীব্র…

ByByNews Desk Apr 28, 2026

দ্বিতীয় দফার ভোটের আগে ২৪ ঘণ্টায় ১,০৯৫ জনকে প্রতিরোধমূলক গ্রেফতার

কলকাতা, ২৭ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফার ভোটের আগে জোরদার নিরাপত্তা ব্যবস্থা। গত ২৪…

ByByNews Desk Apr 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top