News Flash

  • Home
  • দেশ
  • মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে শক্তিশালী হবে কংগ্রেস : সোনিয়া গান্ধী
Image

মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে শক্তিশালী হবে কংগ্রেস : সোনিয়া গান্ধী

নয়াদিল্লি, ২৬ অক্টোবর (হি.স.) : প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বুধবার আত্মবিশ্বাস ব্যক্ত করে বলেছেন, নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে কংগ্রেস শক্তিশালী হবে এবং সামনে এগিয়ে চলা চ্যালেঞ্জগুলির সঙ্গে সফলভাবে মোকাবেলা করা হবে। বুধবার আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের সভাপতি পদের দায়িত্বভার গ্রহণ করেছেন মল্লিকার্জুন খাড়গে।

এই অনুষ্ঠানে সোনিয়া গান্ধী বলেছেন, তিনি বছরের পর বছর দায়িত্ব কাঁধে রাখার পরে দলের সভাপতির পদটি ছেড়ে দিয়ে স্বস্তি পেয়েছেন। মল্লিকার্জুন খাড়গেকে অভিনন্দন জানিয়ে সোনিয়া বলেছেন, আমার কাছে সবচেয়ে বড় তৃপ্তি হল দলের কর্মী ও নেতারা তাদের প্রজ্ঞা অনুসারে নির্বাচিত করেছেন নতুন সভাপতি। যিনি একজন অভিজ্ঞ, তৃণমূল স্তরের নেতা, খাড়গেজি কঠোর পরিশ্রমের মাধ্যমে একজন সাধারণ কর্মী থেকে উঠে এসে এই উচ্চতা অর্জন করেছেন।

Releated Posts

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top