News Flash

Image

অজ্ঞাত পরিচয় মৃতদেহ শেষকৃত্য করল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর৷৷ ৭২ ঘন্টা পর আইন মেনে প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে সৎকার করা হল অজ্ঞাত পরিচিত মৃত ব্যক্তির৷ ঘটনার বিবরণে জানা যায় বিগত কয়েকদিন ধরে তেলিয়ামুড়া থানা এলাকার কালিটিলাস্থিত কালি মন্দির চত্বরে অজ্ঞাত পরিচিত এক ব্যক্তি অসুস্থ অবস্থায় পড়ে রয়েছিল৷ শারীরিক অসুস্থতার কারনে তিনি বাকশক্তি হারিয়ে ফেলেছেন৷ ঘটনার খবর পেয়ে অন্নপূর্ণা সেবক দলের কর্মীরা ঐ ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷ শুক্রবার সকালে ঐ ব্যক্তির মৃত্যু হয় হাসপাতালে৷ পরবর্তী সময় খবর দেওয়া হয় পুলিশকে৷ পুলিশ অনেক চেষ্টা করেও মৃত ব্যক্তির পরিচয় জানতে পারে নি৷ আইন মেনে তিনদিন মৃতদেহ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে রাখা হয়৷ অবশেষে আইন মেনে সোমবার প্রশাসনের পক্ষ থেকে অন্নপূর্ণা সেবক দলের স্বেচ্ছাসেবকদের উপস্থিতিতে অজ্ঞাত পরিচিত মৃত ব্যক্তির সৎকার করা হয় সরকারি নিয়ম মেনে৷

Releated Posts

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026

গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরি, পুলিশের জালে তিন অভিযুক্ত

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানী আগরতলার লোটাস ক্লাব সংলগ্ন শিবনগর এলাকায় একটি পণ্যবাহী গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরির…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top