নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ অক্টোবর৷৷ রবিবার সাত সকালে ট্রেনের ধাক্কায় মৃত্যু এক মহিলার৷ ঘটনা বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত চড়িলাম ব্লকের ছেচরী মাই গ্রাম পঞ্চায়েতের বালুয়াছড়ি এলাকায়৷ প্রত্যক্ষদর্শীরা জানান এদিন সকালে ট্রেন লাইন ধরে হাঁটছিলেন মহিলা৷ আচমকা পেছনে থেকে চলে আসে ট্রেন৷ মহিলাকে রেল লাইনের উপর দেখতে পেয়ে হর্ন দেয় ট্রেনটি৷ মহিলা কিছু বুঝে ওঠার আগেই ট্রেনের ধাক্কায় ট্র্যাকের পাশে ছিটকে পড়েন৷ পরে মৃত্যু হয় মহিলার৷ উদয়পুর থেকে আগরতলা গামী ট্রেনের ধাক্কায় মহিলার মৃত্যু হয়েছে৷ তবে মৃত মহিলার পরিচয় জানা যায়নি৷ এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়৷ পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়৷

চড়িলামে ট্রেনের ধাক্কায় মহিলার মৃত্যু
Tags:
Releated Posts
জাতীয় সড়ক দখলমুক্ত করতে কাঞ্চনপুর মহকুমার মহকুমা শাসকের নির্দেশ
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন: সুপ্রিম কোর্টের সিভিল অর্ডার নং . ৯ এর ২০২৫ -এর নির্দেশনা অনুযায়ী জাতীয়…
রাজ্যপালের সঙ্গে কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রীর সৌজন্য সাক্ষাত
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন: আজ সন্ধ্যায় লোক ভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে সৌজন্য সাক্ষাতকারে মিলিত হন…
ত্রিপুরার স্বাস্থ্য ক্ষেত্রে বড় অগ্রগতি: রাজ্যে আসছে ৪৮টি এআই এক্স-রে মেশিন, এমআরআই ও ম্যামোগ্রাফি মেশিন
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন: ত্রিপুরার স্বাস্থ্য পরিকাঠামো আরও আধুনিক ও শক্তিশালী করতে, রাজ্যের হাসপাতালগুলিতে উন্নত চিকিৎসা পরিষেবা…
স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড, খোয়াই জেলা আদালতের রায়
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন: স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত প্রদীপ নাথ চৌধুরী (৪০)-কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ…


















