News Flash

  • Home
  • দিনের খবর
  • ১০ থেকে বেড়ে হচ্ছে ৫০ টাকা, প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ানোর সিদ্ধান্ত পশ্চিম রেলের
Image

১০ থেকে বেড়ে হচ্ছে ৫০ টাকা, প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ানোর সিদ্ধান্ত পশ্চিম রেলের

মুম্বই, ২২ অক্টোবর (হি.স.): প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পশ্চিম রেল। ১০ থেকে বেড়ে প্ল্যাটফর্ম টিকিটের দাম হচ্ছে ৫০ টাকা। পশ্চিম রেলের পক্ষ থেকে শনিবার জানানো হয়েছে, উৎসবের মরশুমে প্ল্যাটফর্মে প্রত্যাশিত ভিড়ের পরিপ্রেক্ষিতে এবং রেলওয়ে প্রাঙ্গনে যাত্রী সংখ্যা নিয়ন্ত্রণ করতে, পশ্চিম রেলওয়ের মুম্বই সেন্ট্রাল ডিভিশনের কয়েকটি মনোনীত স্টেশনে ৩১ অক্টোবর পর্যন্ত প্ল্যাটফর্ম টিকিটের দাম ১০ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অর্থাৎ, প্ল্যাটফর্ম টিকিটের জন্য এবার অতিরিক্ত খরচ করতে হবে, তাও আবার একধাক্কায় ১০ থেকে ৫০। পশ্চিম রেলের পক্ষ জানানো হয়েছে, মনোনীত রেলওয়ে স্টেশনগুলি হল মুম্বই সেন্ট্রাল, দাদার, বোরিভালি, বান্দ্রা টার্মিনাস, ভাপি, ভালসাদ, উধানা এবং সুরাত।

Releated Posts

ফ্লাইদুবাই বিমানের ঘটনায় ক্যাপ্টেন মাচ্ছরের সাহস ভারতীয় পাইলটদের ভাবমূর্তি রক্ষা করেছে: মোদি

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): সম্ভাব্য বড় দুর্ঘটনা রুখতে ফ্লাইদুবাইয়ের ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছরের সাহসী ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

ঝাড়খণ্ডে মাঠে মৃত হাতি, দুই দাঁত উধাও, শিকারিদের যোগের সন্দেহ

চাইবাসা, ২ অক্টোবর (আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার জগন্নাথপুর থানার অন্তর্গত দীপাসাই টোলায় শুক্রবার সকালে একটি কৃষিজমি থেকে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কংগ্রেসের ভোট চুরির অভিযোগ যেন অসুরের মুখ থেকে ভগবদ্গীতা : কুমারস্বামী

বেঙ্গালুরু, ২ অক্টোবর (আইএএনএস): কর্ণাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে কংগ্রেসের প্রতিবাদকে দ্বিচারিতা বলে আক্রমণ…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর, স্মরণ ‘জয় জওয়ান, জয় কিষান’ স্লোগান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top