News Flash

  • Home
  • দেশ
  • ধেয়ে আসছে ঘূর্নিঝড় সিত্রাং, বিপর্যয় মোকাবিলায় কুমারগঞ্জে কর্মশালা
Image

ধেয়ে আসছে ঘূর্নিঝড় সিত্রাং, বিপর্যয় মোকাবিলায় কুমারগঞ্জে কর্মশালা

কুমারগঞ্জ, ২১ অক্টোবর (হি.স.): বঙ্গোপসাগরে তৈরি হতে চলা ঘূর্ণিঝড় সি তরঙ্গ বা সিত্রাং প্রভাবিত করতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিকে। এই আশঙ্কার কথা মাথায় রেখে শুক্রবার জরুরী ভিত্তিতে কুমারগঞ্জ ব্লকে এক বিপর্যয় মোকাবিলা কর্মশালা অনুষ্ঠিত হল কর্মতীর্থ হলে।
আবহাওয়া দফতর সূত্রে জানাগেছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল তা গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। ২২ তারিখ তা সক্রিয় হবে এবং ২৩ তারিখ তা অতি গভীর নিম্নচাপের রূপ নিতে চলেছে। প্রথমে তা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হলেও পরে তার অভিমুখ হবে উত্তর দিক। ২৪ তারিখ অর্থাৎ কালীপুজোর দিন তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ২৫ তারিখ নাগাদ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলে তা আসবে। ইতিমধ্যেই নবান্নের তরফে সাইক্লোন মোকাবিলায় পদক্ষেপ নেওয়া হয়েছে। দক্ষিনবঙ্গের জেলাগুলির পাশাপাশি উত্তরের জেলাগুলিকেও সতর্ক করেছে নবান্ন।
এদিন দক্ষিন দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকে বিপর্যয় মোকাবিলা বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মতীর্থ হলে আয়োজিত এদিনের কর্মশালায় ঘূর্ণিঝড়, ভূমিকম্প, বন্যা, বজ্রপাত ইত্যাদির ক্ষেত্রে কি কি করনীয় তাও বিস্তারিতভাবে তুলে ধরেন বিশিষ্ট অতিথিরা। এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন, কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি জ্যোৎস্না ঘোষ, জয়েন্ট বিডিও দেবপ্রিয় ঠাকুর, বিএলডিও ডঃ তৌফিক আহমেদ, সহ-সভাপতি আজাদ আলী মন্ডল প্রমুখ। ইতিমধ্যেই নবান্নের তরফে সাইক্লোন মোকাবিলায় পদক্ষেপ নেওয়া হয়েছে।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top