News Flash

Image

ত্রিপুরা থেকে বর্ষা বিদায় নিয়েছে

আগরতলা, ২০ অক্টোবর (হি. স.) : ত্রিপুরা থেকে বর্ষা এবছরের জন্য আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছে। স্বাভাবিক সময়ের এক সপ্তাহ পিছিয়ে দক্ষিণ-পশ্চিম বর্ষা রাজ্য ছেড়েছে। অবশ্য, স্বাভাবিক সময়ের দুই দিন পূর্বে বর্ষা প্রবেশ করেছিল।

আবহাওয়া দফতর জানিয়েছে, গত ৩ জুন দক্ষিণ-পশ্চিম বর্ষা আনুষ্ঠানিকভাবে ত্রিপুরায় প্রবেশ করেছিল। তবে, স্বাভাবিক সময় মেনে ৫ জুন বর্ষা ত্রিপুরায় প্রবেশ করবে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু, দুই দিন পূর্বেই বর্ষা ত্রিপুরায় প্রবেশ করেছিল। তেমনি, বৃহস্পতিবার ২০ অক্টোবর দক্ষিণ-পশ্চিম বর্ষা ত্রিপুরা থেকে বিদায় নিয়েছে। এক্ষেত্রে, স্বাভাবিক সময় থেকে এক সপ্তাহ পিছিয়ে বর্ষা বিদায় নিয়েছে।  

আবহাওয়া দফতর সাথে আরও জানিয়েছে, ত্রিপুরায় ১ জুন থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাতের তারতম্য ছিল স্বাভাবিক থেকে ২২% কম। তেমনি, ত্রিপুরায় ১ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত বৃষ্টিপাতের তারতম্য ছিল স্বাভাবিক থেকে ৩৫% বেশি।

Releated Posts

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top