News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গাড়ি আটকে শ্যামা পূজার চাঁদার জুলুম তেলিয়ামুড়ায়, নির্বিকার পুলিশ প্রশাসন
Image

গাড়ি আটকে শ্যামা পূজার চাঁদার জুলুম তেলিয়ামুড়ায়, নির্বিকার পুলিশ প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর৷৷  কঠোর আইনকে শুকনো কলাপাতা বানিয়ে আসন্ন শ্যামাপূজোর প্রাক্কালে একাংশ পুজো উদ্যোক্তারা জোরপূর্বক গবাদিপশু বহনকারী গাড়ি সহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায় করছে৷ পুজো উদ্যোক্তারা এভাবে জোরপূর্বক চাঁদা আদায় করতে থাকলেও কুম্ভ নিদ্রায় তেলিয়ামুড়া  থানা কর্তৃপক্ষ৷
আসন্ন শ্যামা পুজোকে কেন্দ্র করে গোটা রাজ্যের সঙ্গে তেলিয়ামুড়ার বিভিন্ন পুজো উদ্যোক্তারা শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়েছে৷ কিন্তু তেলিয়ামুড়ার বিভিন্ন পুজো উদ্যোক্তাদের বিরুদ্ধে আইন ভঙ্গ করে জোরপূর্বক যানবাহন থামিয়ে চাঁদা আদায় করার অভিযোগ তুললেন গবাদি পশু বহনকারী যান চালকেরা৷ অভিযোগ, তেলিয়ামুড়ার চাকমাঘাট বাঁশবাজার, মহারানীপুর কালীবাড়ি রোড সংলগ্ণ, নেতাজি নগর কমিউনিটি হল সংলগ্ণ, হাওয়াই বাড়ি নাকা পয়েন্ট সহ বেশ কিছু জায়গায় রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে জোরপূর্বক চাঁদা আদায় করছে একাংশ উদ্যোক্তারা৷এ প্রসঙ্গে অভিযোগ করে যান চালকেরা বলেন, দীর্ঘ প্রায় কুড়ি থেকে ত্রিশ মিনিট যাবত রাস্তার পাশে পুজো উদ্যোক্তারা দাঁড় করিয়ে ত্রিশ হাজার টাকা গবাদি পশু বহনকারী গাড়ি থেকে দাবি করেন৷ এ বিষয় নিয়ে গবাদিপশুর মালিকের সঙ্গেও কথা বলেন পূজো উদ্যোক্তারা৷ তবে এভাবে প্রকাশ্যে রাস্তার পাশে দাঁড় করিয়ে চাঁদা আদায়ের নামে যান চালকদের উপর জুলুম করা হলেও কুম্ভনিদ্রায় তেলিয়ামুড়া থানার পুলিশ৷ থানা কর্তৃপক্ষ কোন এক অজ্ঞাত কারণে তেলিয়ামুড়ার বিভিন্ন পুজো উদ্যোক্তাদের চাঁদার জুলুমবাজি নিয়ে কোন প্রকার আইনানুযায়ী ব্যাবস্থা গ্রহণ করেনি৷ তবে এভাবে রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তোলার বিষয় সম্পর্কে শারদীয়া দুর্গাপুজোর সময়কাল থেকেই অবগত আছে থানা কর্তৃপক্ষ৷ উল্লেখ্য, শারদীয়া দুর্গোৎসবের সময় রাস্তার পাশ থেকে গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তোলায় তেলিয়ামুড়া থানার পুলিশ বাঁধা দান করেছিল  ভারতীয় মজদুর সংঘের কয়েকজন কর্মীদের৷ এরপর লঙ্কাকাণ্ড বেঁধে গিয়েছিল তেলিয়ামুড়ায়৷ তাছাড়া, দুর্গোৎসবের সময় চাঁদা না দেওয়ায় এক গাড়ি চালককে মারধর করেছিল পুজো উদ্যোক্তারা৷ সেইসব ঘটনা বেশি দিন আগের নয়৷ শ্যামা পূজাকে কেন্দ্র করেও একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটে চলেছে বলে অভিযোগ৷

Releated Posts

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026

৮ টাউন বড়দোয়ালী মণ্ডল কার্যালয় স্থানান্তরের উদ্যোগ, নতুন জায়গা পরিদর্শনে মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার বিধানসভা কেন্দ্র ৮ নম্বর টাউন বড়দোয়ালী মণ্ডল কার্যালয়…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top