News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রহস্যজনকভাবে নিজ বাড়ি থেকে নিখোঁজ তিন বছরের শিশু
Image

রহস্যজনকভাবে নিজ বাড়ি থেকে নিখোঁজ তিন বছরের শিশু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর৷৷  নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেল তিন বছরের এক শিশু৷ ঘটনা সোমবার সকালে নতুন বাজার থানাধীন খেদারনাল ভিলেজের গাড়ো পাড়া এলাকায়৷ নিখোঁজ হওয়া শিশুর নাম অভিনাশ মারাক৷ পিতা ডেবিট মারাক বহিরাজ্যে কর্মরত৷ পরিবারের লোকেরা জানান নিত্যদিনকার মতো সোমবার সকালে সে বাড়ির উঠানে খেলা করছিল৷ শিশুটির মা তখন সংসারের কাজে ব্যস্ত ছিলেন৷ হঠাৎ করে তিনি লক্ষ্য করে দেখেন অভিনাষ মারাক উঠানে নেই৷ ছেলেকে দেখতে না পেয়ে মা চিৎকার চেঁচামেচি শুরু করলে পাড়ার লোকেরা এগিয়ে আসেন৷ গোটা পাড়ায় তল্লাশি চালানো হলেও অভিনাশ মারকের কোন সন্ধান পাওয়া যায়নি৷ খবর পেয়ে নতুন বাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়৷ বর্তমানে পুলিশসহ এলাকাবাসীরা ছোট্ট শিশুটির সন্ধানে গোটা এলাকায় তল্লাশি চালাচ্ছে৷ অন্যদিকে নিখোঁজ হয়ে যাওয়া অবিনাশ মারাকের মা প্রার্থনা করছে ছেলেকে ফিরে পাওয়ার আশায়৷ এই ঘটনাকে কেন্দ্র  এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷

Releated Posts

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026

৮ টাউন বড়দোয়ালী মণ্ডল কার্যালয় স্থানান্তরের উদ্যোগ, নতুন জায়গা পরিদর্শনে মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার বিধানসভা কেন্দ্র ৮ নম্বর টাউন বড়দোয়ালী মণ্ডল কার্যালয়…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top