News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যের ২,৩১,৫৮৬ জন কৃষকের অ্যাকাউন্টে ৪৬ কোটি ৩২ লক্ষ টাকা প্রদান
Image

রাজ্যের ২,৩১,৫৮৬ জন কৃষকের অ্যাকাউন্টে ৪৬ কোটি ৩২ লক্ষ টাকা প্রদান

আগরতলা, ১৭ অক্টোবর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নয়াদিল্লির ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের মেলা প্রাঙ্গণ থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (পিএম-কিষাণ) প্রকল্পের দ্বাদশ কিস্তির অর্থ সহায়তার টাকা কৃষকদের প্রদান করেন। রাজ্যে এই প্রকল্পে দ্বাদশ কিস্তির সহায়তা পেয়েছেন ২ লক্ষ ৩১ হাজার ৫৮৬ জন কৃষক। কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি প্রদান করা হয়েছে ৪৬ কোটি ৩২ লক্ষ টাকা।রাজ্যের কৃষি বিজ্ঞানকেন্দ্র এবং কৃষি উপঅধিকর্তা ও সহঅধিকর্তার কার্যালয়গুলিতে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। এই অনুষ্ঠানগুলিতে ৪ হাজার ৫০০ জন কৃষক অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় একাদশ কিস্তি পর্যন্ত রাজ্যের ২ লক্ষ ৪৩ হাজার ৪৩৪ জন কৃষক উপকৃত হয়েছেন। কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে ৪৫৩ কোটি ৩৮ লক্ষ ৯২ হাজার টাকা। কৃষি অধিকর্তা শরদিন্দু দাস এক প্রেস রিলিজে এই সংবাদ জানান।

Releated Posts

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top