News Flash

  • Home
  • প্রধান খবর
  • নিম্নমুখী কোভিডগ্রাফ, ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২,৪০১ জন
Image

নিম্নমুখী কোভিডগ্রাফ, ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২,৪০১ জন

নয়াদিল্লি, ১৬ অক্টোবর (হি.স.) : দিওয়ালির আগে দেশের সার্বিক করোনা পরিসংখ্যান স্বস্তিতে। আরও নিম্নমুখী কোভিডগ্রাফ। রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪০১ জন। গতকালও সংখ্যাটা কমবেশি একইরকম ছিল। তবে সংক্রমণের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় বেড়েছে অ্যাকটিভ কেসও। দেশের সক্রিয় করোনা রোগী বর্তমানে ২৬ হাজার ৬২৫ জন। আগের দিনের থেকে সামান্য বেশি অ্যাকটিভ কেস।

স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২১ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৮ হাজার ৮৯৫ জন। মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে দেশজুড়ে বাড়ছে সুস্থতার হার। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪০ লক্ষ ৭৩ হাজার ৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭৬ শতাংশ। অর্থাৎ সার্বিকভাবে দেশের পরিসংখ্যানে স্বস্তি মিলেছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ২১৯ কোটি ৩২ লক্ষের বেশি। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় প্রায় ৫ লক্ষ টিকাকরণ হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা করানো হয়েছে ২ লক্ষ ৩১ হাজারের বেশি মানুষের।

Releated Posts

‘কংগ্রেস মানেই মুসলিম’—রেভন্ত রেড্ডির মন্তব্য কি দলের সরকারি অবস্থান? রাহুল গান্ধীকে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): তেলঙ্গানার মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা এ. রেভন্ত রেড্ডির ‘কংগ্রেস মানেই মুসলিম ও ইসলাম’ মন্তব্যকে…

ByByNews Desk Aug 31, 2026

বিহারের বারহে সন্দেহভাজন বিষমদে ৪ মৃত্যু, উচ্চপর্যায়ের তদন্তের দাবি তেজস্বী যাদবের

পাটনা, ৩১ আগস্ট (আইএএনএস): বিহারে মদ নিষিদ্ধ থাকা সত্ত্বেও পাটনা জেলার বারহ এলাকায় সন্দেহভাজন বিষমদ পান করে চারজনের…

ByByNews Desk Aug 31, 2026

সিজেপি-এর ৫ সেপ্টেম্বরের প্রতিবাদ মিছিল বন্ধে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট, আবেদনকারীকে কেন্দ্রের দ্বারস্থ হতে নির্দেশ

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র ঘোষিত ৫ সেপ্টেম্বরের প্রতিবাদ মিছিল বন্ধ করার বিষয়ে কোনও অন্তর্বর্তী…

ByByNews Desk Aug 31, 2026

উৎপাদন ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে ভারতের সম্ভাবনা তুলে ধরলেন নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): ভারতে গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি), উন্নত উৎপাদন ব্যবস্থা এবং স্থানীয় সরবরাহ শৃঙ্খলে বিনিয়োগ আরও…

ByByNews Desk Aug 31, 2026
Scroll to Top