News Flash

  • Home
  • দেশ
  • ১৭ অক্টোবর প্রধানমন্ত্রী কিষান সম্মান ২০২২ এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী
Image

১৭ অক্টোবর প্রধানমন্ত্রী কিষান সম্মান ২০২২ এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ১৫ অক্টোবর (হি.স.) : আগামী ১৭ অক্টোবর ভারতীয় কৃষি গবেষণা ইনস্টিটিউটের (আইএআরআই) পুসা মেলা মাঠে দুদিনের প্রধানমন্ত্রী কিষান সম্মান সম্মেলন ২০২২-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার এক সাংবাদিক সম্মেলনে এখবর জানিয়েছেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী নরেন্দ্র সিং তোমর।

এদিন তোমর বলেন, প্রধানমন্ত্রী মোদী সরাসরি সুবিধাভোগীদের স্থানান্তরের (ডিবিটি) মাধ্যমে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (পিএম-কিসান) প্রকল্পের অধীনে কৃষকদের ১৬ হাজার কোটি টাকার ১২তম কিস্তি প্রদান করবেন। এ উপলক্ষে প্রধানমন্ত্রী এগ্রি স্টার্টআপ কনক্লেভ ও প্রদর্শনীরও উদ্বোধন করবেন। এছাড়াও, কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রক ৬০০ পিএম-কিষাণ সমৃদ্ধি কেন্দ্র উদ্বোধন করবেন এবং ভারত ইউরিয়া ব্যাগ – কৃষকদের জন্য এক দেশ-এক সার নামে একটি ফ্ল্যাগশিপ প্রকল্প চালু করা হবে।
তোমর আরও বলেন, প্রধানমন্ত্রী মোদী কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক এবং রাসায়নিক ও সার মন্ত্রক দ্বারা আয়োজিত প্রধানমন্ত্রী কিষান সম্মান সম্মেলন-২০২২-এ কোটি কোটি কৃষক, কৃষি স্টার্টআপ, গবেষক, নীতি-নির্ধারক, ব্যাঙ্কার, অন্যান্য স্টেকহোল্ডারদের ভাষণ দেবেন। এক কোটিরও বেশি কৃষক এই অনুষ্ঠানে ভার্চুয়াল অংশ নেবেন। ৭৩২টি কৃষি বিজ্ঞান কেন্দ্র, ৭৫টি ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ (আইসিএআর) এবং ৭৫টি রাজ্য কৃষি বিশ্ববিদ্যালয়, ৫০ হাজার প্রাথমিক কৃষি সমবায় সমিতি এবং দুই লক্ষ কমিউনিটি সার্ভিস সেন্টার-এর মতো বিভিন্ন প্রতিষ্ঠান অনলাইনে সংযুক্ত হবে।

Releated Posts

উপনির্বাচনের আগে তৃণমূলের দুই গোষ্ঠীর ‘আসল দল’ হওয়ার লড়াই, ফের বিধানসভায় ফিরবেন কি মমতা?

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উপনির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে দলের আসল নাম ও প্রতীক নিয়ে…

ByByNews Desk Sep 13, 2026

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top