News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরে কলেজের সায়েন্স বিল্ডিং উদ্বোধনে ব্রাত্য বিরোধী দলের স্থানীয় বিধায়ক
Image

কৈলাসহরে কলেজের সায়েন্স বিল্ডিং উদ্বোধনে ব্রাত্য বিরোধী দলের স্থানীয় বিধায়ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর৷৷  বর্তমান সরকার বিভিন্ন সরকারি প্রকল্প উদ্বোধনের ক্ষেত্রে বিরোধী দলের বিধায়ক ও জনপ্রতিনিধিদের আমন্ত্রণ না জানানোর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিরোধীদল৷ ঊনকোটি জেলার কৈলাশহরে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের নবনির্বিত সাইন্স বিল্ডিং এর আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে শুক্রবার৷ উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিরোধী দলের বিধায়ক এবং প্রাক্তন শিক্ষামন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি৷ তাতে তীব্র অক্ষর প্রকাশ করেছে বিরোধীদল৷ এ সংক্রান্ত বিষয় নিয়ে ঊনকোটি জেলার কৈলাশহরে সিপিআইএম পার্টি অফিসে এক সাংবাদিক সম্মেলন করা হয়৷ এই সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর  অঞ্জন রায়, প্রাক্তন কাউন্সিলার  কান্তীলাল দেব এবং কৈলাশহরের বিধায়ক মোহাম্মদ মোবশ্বর আলী৷ বিধায়ক  প্রতিবাদ করে জানিয়েছেন যে, কৈলাশহরের রামকৃষ্ণ কলেজের নব নির্মিত সাইন্স বিল্ডিং এর দ্বারোদঘাটন করবেন  মুখ্যমন্ত্রী  ডক্টর মানিক সাহা৷  ২০১৫ সালে তৎকালীন শিক্ষা মন্ত্রী  তপন চক্রবর্তী এই বিল্ডিং এর শিলান্যাস করেছিলেন৷ তিনি বর্তমানে চন্ডিপুরের বিধায়ক৷ উনাকে এবং কৈলাসহর এর বর্তমান বিধায়ককেও এই অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়নি৷ সরকার পক্ষের এ ধরনের নেতিবাচক কর্মসূচির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বিরোধী দল সিপিআইএম৷

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top