News Flash

  • Home
  • দেশ
  • মুখ্যমন্ত্রী শিন্দের সঙ্গে দেখা করলেন বিতর্কিত প্রাক্তন পুলিশ অফিসার পরমবীর সিং
Image

মুখ্যমন্ত্রী শিন্দের সঙ্গে দেখা করলেন বিতর্কিত প্রাক্তন পুলিশ অফিসার পরমবীর সিং

মুম্বই, ১৪ অক্টোবর (হি.স.) : বৃহস্পতিবার গভীর রাতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দের সঙ্গে দেখা করলেন বিতর্কিত প্রাক্তন পুলিশ অফিসার পরমবীর সিং। দুজনের মধ্যে আধ ঘণ্টা ধরে আলোচনা চলে। যদিও আনুষ্ঠানিকভাবে এই বৈঠকের বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে শুরু হয়েছে নানা জল্পনা।

পরমবীর সিং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধে প্রতি মাসে ১০০ কোটি টাকা তোলাবাজি লক্ষ্য দেওয়ার অভিযোগ করেছিলেন। এর জেরে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হয় অনিল দেশমুখকে। এর পর অনিল দেশমুখকে গ্রেফতার করে সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অনিল দেশমুখ বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।
পরবর্তীকালে, পরমবীর সিংয়ের বিরুদ্ধে গোরেগাঁও থানা, মেরিন ড্রাইভ থানা, থানের নৌপাদা থানায় এবং কল্যাণে তোলাবাজির মামলা দায়ের করা হয়। পরমবীর সিং ৩০ জুন অবসর নিয়েছেন। ক্লিনচিট পেতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পরমবীর সিং বলে জল্পনা।

Releated Posts

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top