News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Bishalgarh:বিশালগড়ে হাতেনাতে আটক চোর, মালপত্র উদ্ধার
Image

Bishalgarh:বিশালগড়ে হাতেনাতে আটক চোর, মালপত্র উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর৷৷ জনতার হাতে ধৃত  চোর৷ ধৃতের নাম সঞ্জয় দেবনাথ৷ বাড়ি বিশালগড়ের ধজ্বনগরে৷  গেল কয়েকমাস ধরে এলাকার  বাড়ি ঘর থেকে সেলো মেশিন এবং লোহার যন্ত্রাংশ সহ বিভিন্ন জিনিসপত্র চুরির অভিযোগ ছিল সঞ্জয় দেবনাথের বিরুদ্ধে৷ পিতা নেতা হওয়ার সুবাদে কেউ কিছু বলার সাহস দেখায়নি৷ হাতেনাতে তাকে না ধরতে পাড়ায় স্থানীয়রা সঞ্জয়কে স্ব শরীরে পাকরাওয়ের জন্য ওত পেতে বসেছিল৷ রবিবার সকালে একটি বিষয়কে কেন্দ্র করে বাইদ্যারদিঘি কসবা এলাকার লোকজন তাকে ঘিরে ধরে৷ স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে উদ্ধার করতে সক্ষম হয় পাম্পের মোটর এবং শ্যালো মেশিন সহ অন্যান্য  লোহার সামগ্রী৷ গ্রামের লোকজন ক্ষুব্ধ হয়ে বাইদ্যারদিঘি বাজারে এলাকার একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখে তাকে৷ কেউ দেয় আবার উত্তম মাধ্যমও৷ চোর ধরার খবরটি চাউর হতেই কসবা এলাকায় ভিড় জমায় উৎসুক জনতা৷ খবর দেওয়া হয় বিশালগড় থানায়৷ পুলিশ ছুটে গিয়ে ক্ষুব্দ জনতার রোষানাল থেকে উদ্ধার করে আনে সঞ্জয়কে৷ পরে পাঠানো হয় বিশালগড় মহাকুমা আদালতে৷ শর্তসাপেক্ষ সঞ্জয়কে জামিনে মুক্তি  দেয় আদালত৷ তবে দিনের পর দিন যেভাবে বিশালগড়ে চোরের উপদ্রব বৃদ্ধি পাচ্ছে নিঃসন্দেহে তা উদ্বেগ জনক৷

Releated Posts

নভেম্বরের মধ্যে ত্রিপুরায় চালু হতে পারে আরও ৬টি একলব্য আবাসিক বিদ্যালয়

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আদিবাসী ছাত্রছাত্রীদের আবাসিক শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ করতে ত্রিপুরায় নতুন করে আরও ৬টি একলব্য মডেল…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

বালি উত্তোলন ব্যবস্থাপনায় নতুন প্রশাসনিক কাঠামো, দায়িত্বে শিল্প ও বাণিজ্য দফতর

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যে বালি উত্তোলন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন প্রশাসনিক কাঠামো চালু করল ত্রিপুরা সরকার। ১ সেপ্টেম্বর…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

১১ দফা দাবিতে আগরতলায় সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশনের ধর্না

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আজ আগরতলার সার্কিট হাউস সংলগ্ন মহাত্মা গান্ধী…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

রাতের অন্ধকারে দশমীঘাটে গাড়িচালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে আগরতলার দশমীঘাটে এক গাড়িচালককে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে একটি ক্লাবের…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top