গুরুগ্রাম, ১০ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের মৃত্যুর দুঃসংবাদ শুনেই গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে ছুটে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ।
সোমবার সকাল ৮.১৬ মিনিট নাগাদ প্রয়াত হয়েছেন মুলায়ম সিং যাদব। মুলায়ম সিং যাদবের মৃত্যুর দুঃসংবাদ শোনার পরই হাসপাতালে ছুটে যান অমিত শাহ। সেখানে মুলায়মকে শেষশ্রদ্ধা জানান তিনি। কথা বলেন মুলায়মের ছেলে অখিলেশ যাদবের সঙ্গে। প্রসঙ্গত, আগামীকাল মুলায়ম সিং যাদবের শেষকৃত্য সম্পন্ন হবে। যোগী আদিত্যনাথ জানিয়েছেন, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে।



















