News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Dead Body:উত্তরকাশী তুষারপাতের ঘটনায় বিমান বাহিনী মাতলীতে পৌঁছাল আরও ১০টি মৃতদেহ
Image

Dead Body:উত্তরকাশী তুষারপাতের ঘটনায় বিমান বাহিনী মাতলীতে পৌঁছাল আরও ১০টি মৃতদেহ

উত্তরকাশী, ৯ অক্টোবর (হি.স.) : রবিবার ভারতীয় বিমান বাহিনীর একটি হেলিকপ্টার ১০ জনের মৃতদেহ নিয়ে ডোকরানি বামাক হিমবাহ এলাকা (বেস ক্যাম্প) থেকে মাতলি পৌঁছেছে। এখনও পর্যন্ত ২১ জন প্রশিক্ষণার্থী পর্বতারোহীর মৃতদেহ মাতলি ও উত্তরকাশীতে নিয়ে যাওয়া হয়েছে। এসব মানুষ তুষারধসে আটকা পড়ে। বেস ক্যাম্পে এখনও ১০টি মৃতদেহ রাখা হয়েছে। বিমানবাহিনীর হেলিকপ্টারটি এরপর তাদের নিতে হিমবাহ এলাকায় যাবে।

তুষারধসের পর নিখোঁজ রয়েছেন দুই শিক্ষানবিস পর্বতারোহী। তাদের খোঁজ করা হচ্ছে। আজ আবহাওয়া ইতিবাচক হওয়ার সঙ্গে সঙ্গে বিমান বাহিনীর হেলিকপ্টারটি ১০টি মৃতদেহ নিয়ে মাতলি হেলিপ্যাডে পৌঁছেছে। ময়নাতদন্ত শেষে মৃতদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন জেলা দুর্যোগ ব্যবস্থাপনা আধিকারিক দেবেন্দ্র পাটওয়াল।

Releated Posts

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026

শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মীদের উপর হামলার অভিযোগ, আইজিপির দ্বারস্থ সংগঠন

আগরতলা, ১০ সেপ্টেম্বর: রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মী ও সাধারণ পড়ুয়াদের উপর হামলার অভিযোগ তুলে ত্রিপুরা পুলিশের আইনশৃঙ্খলা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top