News Flash

  • Home
  • দেশ
  • ঝাড়খণ্ডের দুমকায় পেট্রোল লাগিয়ে বান্ধবীর গায়ে আগুন
Image

ঝাড়খণ্ডের দুমকায় পেট্রোল লাগিয়ে বান্ধবীর গায়ে আগুন

দুমকা, ৭ অক্টোবর (হি.স.): বৃহস্পতিবার রাতে দুমকা জেলার জারমুন্ডি থানা এলাকায় প্রেমিকার গায়ে পেট্রোল লাগিয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। গুরুতর আহত মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে জারমুন্ডি ব্লকের ভালকি গ্রামে। অভিযুক্ত প্রেমিকা বিবাহিত। পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছে, অভিযুক্ত রাজেশ কুমার রাউত বিয়ে করতে অস্বীকার করার পরে মারুতি কুমারী (১৯) কে তার দিদিমার সঙ্গে ঘুমন্ত অবস্থা পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। আশঙ্কাজনক অবস্থায় ওই কিশোরীকে দুমকার ফুলগাও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে মারুতির বয়ান রেকর্ড করেন ম্যাজিস্ট্রেট। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে স্থানান্তরিত করেছেন চিকিৎসকরা।

জারমুন্ডির এসডিপিও শিবেন্দ্র কুমার জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। অভিযুক্ত পাকুড় জেলার মহেশপুর থানার অন্তর্গত রামগড়ের বাসিন্দা। মেয়েটির মামাতো ভাই মুকেশ তার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট দুমকার জারুওয়াডিহের পেট্রোল ছিটিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় রাঁচিতে চিকিৎসা চলাকালীন অঙ্কিতা নামে কিশোরীর মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত শাহরুখ ও নঈম ওরফে ছোটুকে গ্রেফতার করে পুলিশ।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top