News Flash

Image

Accident:দূর্ঘটনায় গুরুতর আহত বাইক চালক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর৷৷  বাইক দুর্ঘটনায় আহত এক যুবক৷ ঘটনাটি ঘটে বিশালগড় থানার অন্তর্গত শীতলটিলা গ্রামীণ ব্যাংক সংলগ্ণ এলাকায়৷ আহত যুবকের নাম সুমন সাহা৷  জানা যায় বুধবার গভীর  রাতে সুমন সাহা নামে এক যুবক বাইকে করে বিশালগড়ের দিকে আসছিল৷ ঠিক সেই সময় শীতলটিলা গ্রামীণ ব্যাংক সংলগ্ণ এলাকায় আসতেই ওই যুবক নিয়ন্ত্রণ হারিয়ে বাইক দুর্ঘটনার শিকার হয়৷ পরবর্তী সময়ে পথ চলতে সাধারণ জনগণ খবর পাঠায় বিশালগড় দমকল বাহিনীর কর্মীদের৷ ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটি দিয়ে আহত যুবককে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷  এদিকে হাসপাতালে নিয়ে আসলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রেফার করে হাপানিয়ায়৷

Releated Posts

কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের

আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী

কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top