News Flash

  • Home
  • দেশ
  • ৫ অক্টোবর হিমাচলে সফর প্রধানমন্ত্রীর, বিলাসপুর ও কুল্লুতে রয়েছে কর্মসূচি
Image

৫ অক্টোবর হিমাচলে সফর প্রধানমন্ত্রীর, বিলাসপুর ও কুল্লুতে রয়েছে কর্মসূচি

নয়াদিল্লি, ৪ অক্টোবর (হি.স.): আগামী ৫ অক্টোবর হিমাচল প্রদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিমাচল প্রদেশের বিলাসপুর ও কুল্লুতে কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। ৫ অক্টোবর, বুধবার এইমস বিলাসপুরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও কুল্লুতে দশেরা অনুষ্ঠানেও যোগ দেবেন প্রধানমন্ত্রী। হিমাচল প্রদেশে ৩,৬৫০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী।

বুধবার এইমস বিলাসপুরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, ২০১৭ অক্টোবর এই হাসপাতালের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নিজেই। এক হাজার ৪৭০ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত এই এইমস-এ ১৮টি বিশেষত্ব এবং ১৭টি সুপার স্পেশালিটি বিভাগ রয়েছে। হাসপাতালটিতে প্রতি বছর এমবিবিএস কোর্সের জন্য প্রায় ১০০ শিক্ষার্থী এবং নার্সিং কোর্সের জন্য ৬০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top